[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

২৩ বছর পর ভারতে দাবা বিশ্বকাপ, খেলবেন বাংলাদেশের ফাহাদ ও নীড়

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৭ আগষ্ট ২০২৫ ২০:০৮ পিএম

২৩ বছর পর ভারতে আয়োজিত হচ্ছে ফিদে বিশ্বকাপ। এ বারের আয়োজক গোয়া। এই বিশ্বকাপে খেলবেন বাংলাদেশের দুই আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান ও মনন রেজা নীড়। বাংলাদেশ দাবা ফেডারেশন সূত্রে জানা গেছে, এই আন্তর্জাতিক মাস্টার নকআউটের এই বিশ্বকাপে প্রথম রাউন্ডে খেলবেন। সেখানে জিতলে দ্বিতীয় রাউন্ডে খেলার সুযোগ পাবেন। নইলে বিদায়।

 

মঙ্গলবার ফিদে একটি বিবৃতি জারি করে, যেখানে জানায়, আসন্ন দাবা বিশ্বকাপের জন্য বেছে নেওয়া হয়েছে গোয়াকে। সেখানে বিশ্বের সেরা দাবাড়–রা খেলবেন। ৩০ অক্টোবর থেকে ২৭ নভেম্বর অনুষ্ঠিত হবে এই বিশ্বকাপ দাবা।

শেষবার ২০০২ সালে ভারত দাবা বিশ্বকাপ আয়োজন করেছিল, হায়দরাবাদে বসেছিল বিশ্বকাপের আসর। গ্র্যান্ডমাস্টার বিশ্বনাথান আনন্দ জিতেছিলেন সে বারের বিশ্বকাপ। এ বারও কোনও ভারতীয়র হাতে বিশ্বকাপ উঠুক বলে চান সমর্থকরা।


ফিদে বিশ্বকাপের বিস্তারিত

৩০ অক্টোবর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত চলবে বিশ্বকাপ

অংশ নেবেন মোট ২০৬ জন দাবাড়–

পুরস্কারমূল্য ২০ লাখ মার্কিন ডলার

এই বিশ্বকাপে জয়ী তিন জন সরাসরি সুযোগ পাবেন ২০২৬ সালের ক্যান্ডিডেটস টুর্নামেন্টে

প্রতিটা রাউন্ড হবে নকআউট, অর্থাৎ, জিতলে পরের রাউন্ডে ও হারলে ছিটকে যেতে হবে

মোট আটটা রাউন্ড খেলা হবে টু গেম নকআউট ফর্ম্যাটে

দুটো ক্লাসিক্যাল গেম হবে, গেম টাই হলে প্লেঅফে থাকবে র‌্যাপিড ও ব্লিৎজ

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর