ফেডারেশনের বিরুদ্ধে মানববন্ধন তায়কোয়ান্দোকাদের
সম্প্রতি এসএ গেমসে স্বর্ণজয়ী তায়কোয়ান্দোকা দিপু চাকমাকে মাদকসেবনকারী আখ্যা দিয়ে ও শৃংখলা ভঙ্গের অভিযোগে ক্যাম্প থেকে অব্যাহতি দেয় ফেডারেশন। যার প্রতিবাদে জাতীয় ও আন্তর্জাতিক আসরে পদকজয়ী প্রায় সাত থেকে আটজন আসন্ন এসএ গেমসের ক্যাম্প থেকে নিজেরাই অব্যাহতি নেন।
‘চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম বহিষ্কার’ আমার কে আমরা কে, গাজা খোর গাজা খোর। কে বলেছে কে বলেছে, বিটিএফ, বিটিএফ’, আজ বুধবার জাতীয় ক্রীড়া পরিষদ টাওয়ার ও ঢাকা জাতীয় স্টেডিয়াম প্রাঙ্গণে এমন স্লোগানে প্রতিবাদ মুখর হয়ে উঠেন প্রায় শ’খানেক তায়কোয়ান্দোকা। যাদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সরকার ও বেসরকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীও ছিলেন।

সম্প্রতি এসএ গেমসে স্বর্ণজয়ী তায়কোয়ান্দোকা দিপু চাকমাকে মাদকসেবনকারী আখ্যা দিয়ে ও শৃংখলা ভঙ্গের অভিযোগে ক্যাম্প থেকে অব্যাহতি দেয় ফেডারেশন। যার প্রতিবাদে জাতীয় ও আন্তর্জাতিক আসরে পদকজয়ী প্রায় সাত থেকে আটজন আসন্ন এসএ গেমসের ক্যাম্প থেকে নিজেরাই অব্যাহতি নেন। মানববন্ধন শেষে যুব ও ক্রীড়া উপদেষ্ট ও জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান আসিফ আহমেদ সজীব ভূঁইয়ার একান্ত সচিব সাইফুল ইসলামের কাছে স্মারকালিপি দেন তারা।

মানববন্ধনের অন্যতম উদ্যোক্তা এবং ঢাকা বিশ^বিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফয়সাল আহমেদ বলেন, ‘বাংলাদেশ তায়কোয়ান্দো ফেডারেশনের দীর্ঘদিন ধরে চলমান অনিয়ম, বিশৃংখলা ও পক্ষপাতমূলক আচরনের কারণে খেলোয়াড়দের অনুশীলন ও মানসিক নিরাপত্তা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। সম্প্রতি জাতীয় দলের অনুশীলন ক্যাম্পে অন্যায় এবং হটকারী সিদ্ধান্ত, হুমকি এবং অবৈধ বহিষ্কারের ঘটনা খেলোয়াড়দের মধ্যে চরম হতাশা ও ক্ষোভের জন্ম দিয়েছে। সাধারন সম্পাদক লে. কর্ণেল এরশাদুল হক, সহসভাপতি হাসানুজ্জামান খান এবং দুই সদস্য আরিফ রব্বানী ও মারিয়াম বেগম- ফেডারেশন থেকে এই চারজনের অব্যাহতি চাই আমরা।’ তিনি যোগ করেন, ‘দিপুর চাকমাকে অন্যায়ভাবে অব্যাহতি দিয়েছে। একজন স্বর্ণজয়ী খেলোয়াড়ের প্রতি অন্যায় অবিচারের প্রতিবাদে আমরা আটজন খেলোয়াড় ক্যাম্প থেকে অব্যাহতি নিয়েছি।’ এই আট খেলোয়াড় হলেন- ফয়সাল আহমেদ, আবু জায়েদ খান, ফাতেমা ইসলাম, শেখ ইসলাম, মো. ইলিয়াস, লুবাবা বিনতে আমজাদ, সাগর শেখ ও নবীন চন্দ্র বড়ুয়া।

স্মারকলিপিতে পাঁচটি দাবী উত্থাপন করেন তায়কোয়ান্দোকারা। এর মধ্যে অন্যতম যাদেরকে বহিষ্কার করা হয়েছে, তাদেরকে সম্মানের সঙ্গে পুনরায় দলে অন্তর্ভূক্তি করা এবং হত্যা মামলার আসামী, সাবেক ছাত্রলীগ সভাপতি ও রাজশাহী জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক কামরুজ্জামান চঞ্চলের জন্য ক্যাম্পে যে বিশৃংখলার সৃষ্টি হয়েছে, তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করা হয়। তিন দিনের মধ্যে এই দাবী মানা না হলে পরবর্তী কর্মসূচী দেবেন তায়কোয়ান্দোকারা।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: