[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

ভারতের কণিষ্ঠতম দাবাড়ু আরিণীর কীর্তি

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২৫ ২২:০৯ পিএম

ক্লাসিক্যাল, র‌্যাপিড ও ব্লিৎজ, তিন ফরম্যাটেই রেটিং পেয়েছে আরিণী। ক্লাসিক্যালে ১৫৫৩, র‌্যাপিডে ১৫৫০ ও ব্লিৎজে ১৪৯৮ পয়েন্ট পেয়েছে সে।

 

ভারতীয় দাবায় নজির গড়ল পাঁচ বছরের আরিণী লাহোটী। কনিষ্ঠতম দাবাড়ু হিসাবে দাবার তিন ফরম্যাটেই ফিডে রেটিং পেল দিল্লির এই কন্যা। ক্লাসিক্যাল, র‌্যাপিড ও ব্লিৎজে, তিন ফরম্যাটেই রেটিং পেয়েছে আরিণী। ক্লাসিক্যালে ১৫৫৩, র‌্যাপিডে ১৫৫০ ও ব্লিৎজে ১৪৯৮ পয়েন্ট পেয়েছে সে। এত কম বয়সে ভারতের আর কোনও দাবাড়ুর তিন ফরম্যাটে রেটিং নেই।

২০১৯ সালের ১৯ সেপ্টেম্বর জন্ম আরিণীর। ২০১৯ সাল বা তার পরে জন্ম নেওয়া ছেলে ও মেয়ে দাবাড়ুদের মধ্যে আরিণীর রেটিং ভারতে সবচেয়ে বেশি। এই বয়সের দাবাড়–দের মধ্যে ইভান দুবে, নিমালান ধরনিপাথি, আওয়েস খান ও বাংলার অনীশ সরকার ক্লাসিক্যাল ও র‌্যাপিড ফরম্যাটে ফিডে রেটিং পেয়েছে। কিন্তু ব্লিৎজে রেটিং পায়নি তারা। একমাত্র আরিণী সেই কীর্তি করেছে।

আরিণীর বাবা সুরেন্দ্র লাহোটীই তার কোচ। তিনি ‘টাইমস অফ ইন্ডিয়া’কে বলেন, “ঘরেই ওকে দাবা শিখিয়েছি। তিনটে ফরম্যাটেই ওকে তৈরি করেছি। তার ফল দেখতে পাচ্ছি। তিনটে ফরম্যাটেই ও ফিডে রেডিং পেয়েছে।”
কিন্তু তিন ফরম্যাটে সময়ের হিসাব তিন রকম। ক্লাসিক্যাল ফরম্যাটে ৯০ মিনিটের পর আরও ৪০ মিনিট যুক্ত হয়। র‌্যাপিড ফরম্যাটে ১৫ মিনিটের খেলা। প্রতি চালের সঙ্গে ১০ সেকেন্ড করে যুক্ত হয়। ব্লিৎজে ফরম্যাটে তিন মিনিটের খেলা। প্রতি চালের সঙ্গে ২ সেকেন্ড করে যুক্ত হয়। তা হলে কী ভাবে সময়ের হিসাব রাখে আরিণী?

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর