[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

দাবা বিশ্বকাপে প্রথম রাউন্ডেই বিদায় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২৫ ০৭:১১ এএম

দাবা বিশ্বকাপে সুখকর হয়নি দেশের দুই আন্তর্জাতিক মাস্টারের যাত্রা। প্রথম রাউন্ডের বিদায় নেন মনন রেজা নীড় ও ফাহাদ রহমান।

 

ভারতের গোয়ায় চলমান দাবা বিশ্বকাপে প্রথম রাউন্ডেই বিদায় নিয়েছে বাংলাদেশ। রোববার (২ নভেম্বর) প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলায় হেরে যান বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড়। আরেক আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান ড্র করেন। দুই খেলায় দুই জনের মাত্র আধা পয়েন্ট এর বিপরীতে তাদের প্রতিপক্ষের দেড় পয়েন্ট। ফলে বাংলাদেশের দুই দাবাড়ুর বিশ্বকাপ মিশন প্রথম রাউন্ডেই শেষ হয়েছে।


প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলায় আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান (রেটিং-২৪১৪) কালো ঘুঁটি নিয়ে শ্লাভ ডিফেন্স পদ্ধতিতে খেলে ৩০ চালে ইউক্রেনের গ্র্যান্ড মাস্টার ভ্যাসিল ইভানচুকের (রেটিং-২৬১৬) সাথে ড্র করেন। গতকাল প্রথম রাউন্ডের প্রথম খেলায় সাদা ঘুটি নিয়ে হেরেছিলেন ফাহাদ।

বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড় (রেটিং-২৩৬০) প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলায় নরওয়ের গ্র্যান্ড মাস্টার আরিয়ান তারির (রেটিং-২৬৩১) কাছে হেরে গেছেন। নীড় কালো ঘুঁটি নিয়ে সিলিয়ান ডিফেন্সের ফ্রেঞ্চ বিশ্লেষণ ধারায় খেলে ৭৯ চালের মাথায় হেরে যান।

উল্লেখ্য, বিশ্বকাপ দাবায় অংশ নিলেও বাংলাদেশের দাবাড়ুরা প্রথম রাউন্ড থেকেই বিদায় নেন। শুধুমাত্র গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীবই একবার দ্বিতীয় রাউন্ডে উঠেছিলেন। সেটাই বিশ্বকাপ দাবায় এখন পর্যন্ত বাংলাদেশের সর্বোচ্চ অর্জন।

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর