[email protected] সোমবার, ১৫ই জুন ২০২৬
১লা আষাঢ় ১৪৩৩

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে সরে গেলেন গ্রিন

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৫ জুন ২০২৬ ১৬:০৬ পিএম

বাংলাদেশের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগেই বড় ধাক্কা খেয়েছে অস্ট্রেলিয়া। দলের অন্যতম গুরুত্বপূর্ণ অলরাউন্ডার ক্যামেরন গ্রিন নিজেকে সরিয়ে নিয়েছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ থেকে। ওয়ানডে সিরিজ হারের পরদিনই এই দুঃসংবাদ পেতে হলো অজিদের।

ক্রিকেট অস্ট্রেলিয়া এক বিবৃতিতে জানায়, গ্রিনকে চট্টগ্রামে অনুষ্ঠিতব্য তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ থেকে বিশ্রাম দেয়া হয়েছে। আগস্টে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজকে সামনে রেখে পর্যাপ্ত প্রস্তুতির জন্য তিনি পার্থে ফিরে যাবেন। এরপর অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজের প্রস্তুতিতে যোগ দেবেন এই অলরাউন্ডার।

এর আগে ওয়ানডে সিরিজে মোসাদ্দেক হোসেন সৈকত ও তাওহিদ হৃদয়ের দুর্দান্ত পারফরম্যান্সে বাংলাদেশের কাছে ২-১ ব্যবধানে হেরেছিল অস্ট্রেলিয়া। যদিও সিরিজে বল হাতে খুব বেশি সফল ছিলেন না গ্রিন, তবে ব্যাট হাতে তিনি ছিলেন উজ্জ্বল। সিরিজের প্রথম ওয়ানডেতে অপরাজিত ৫২ রান করেন তিনি। দ্বিতীয় ম্যাচে করেন ২৫ রান এবং শেষ ওয়ানডেতে তার ব্যাট থেকে আসে ২৭ রান। তিন ম্যাচে বল হাতে নেন একটি উইকেট।

প্রসঙ্গত, আগামী ১৭ জুন শুরু হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজ। পরের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ১৯ ও ২১ জুন। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত তিনটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর