[email protected] রবিবার, ৫ই জুলাই ২০২৬
২১শে আষাঢ় ১৪৩৩

বিশ্বকাপের মাঝেই নতুন জটিলতায় ব্রাজিলের নায়ক কাসেমিরো

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৩ জুলাই ২০২৬ ০৮:০৭ এএম

জাপানের বিপক্ষে ম্যাচে ব্রাজিলের জয়ের নায়ক হয়েছিলেন কাসেমিরো। অসাধারণ ফুটবল খেলে, গোল করে, রেকর্ড ভেঙে কাসেমিরো পেয়েছিলেন ম্যাচ সেরার পুরস্কার। তার পারফরম্যান্সে ভর করে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা নিশ্চিত করে শেষ ষোলোর টিকিট।

সময়টা ব্রাজিল ফরোয়ার্ডের দারুণ যাওয়ার কথা। কিন্তু ট্রান্সফার জটিলতায় পড়েছেন তিনি। ইন্টার মায়ামির সঙ্গে কাসেমিরোর চুক্তি প্রায় সম্পন্ন হলেও, মেজর লিগ সকারের একটি বিশেষ নিয়মের কারণে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া সম্ভব হয়নি।

জানা গেছে, কাসেমিরো ও ইন্টার মায়ামির মধ্যে প্রায় দুই মাস আগেই তিন বছরের চুক্তিতে সমঝোতা হয়েছে। সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড তারকা চুক্তিপত্রে স্বাক্ষরও করেছেন। তবে এমএলএসের ডিসকভারি রাইটস ইস্যুতে এখনো চূড়ান্তভাবে সম্পন্ন হয়নি দলবদল।

বর্তমানে এমএলএস রেকর্ড অনুযায়ী কাসেমিরোর ডিসকভারি রাইটস রয়েছে লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সির কাছে। ফলে ইন্টার মায়ামিকে ডিসকভারি রাইটস নিতে হলে গ্যালাক্সির সঙ্গে আলাদা সমঝোতায় পৌঁছাতে হবে।

মার্কার খবরে বলা হয়েছে, কাসেমিরোর ডিসকভারি রাইটস রাখতে আগ্রহী নয় লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সিও। এজন্য প্রায় ৭ লাখ থেকে ১০ লাখ মার্কিন ডলার ক্ষতিপূরণ দাবি করছে। দুই ক্লাবের মধ্যে এ বিষয়ে আলোচনা চলছে এবং শিগগিরই সমাধান হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সবকিছু ঠিক থাকলে ডিসকভারি রাইটস সংক্রান্ত জটিলতা কাটিয়ে খুব শিগগিরই লিওনেল মেসির দল ইন্টার মায়ামিতে কাসেমিরোর যোগদানের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

এদিকে ব্রাজিল নিজেদের শেষ ষোলোর ম্যাচ খেলার প্রস্তুতি নিচ্ছে। আগামী রোববার দিবাগত রাত ২টায় নিউইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে ব্রাজিল খেলবে নরওয়ের বিপক্ষে।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর