নরওয়ের বিপক্ষে ব্রাজিলের সামনে ‘অপয়া’ রেফারি এলফাত
বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর রোমাঞ্চকর লড়াই শেষ। এখন ১৬টি দলকে নিয়ে শুরু হতে যাচ্ছে কোয়ার্টার ফাইনাল। নিউ জার্সি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রোববার (৫ জুলাই) দিবাগত রাত ২টায় শেষ ষোলোর ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল ও নরওয়ে। এই মহাগুরুত্বপূর্ণ লড়াইয়ের ঠিক আগমুহূর্তে ম্যাচ পরিচালনাকারী রেফারিকে নিয়ে শুরু হয়েছে নতুন জল্পনা-কল্পনা।
হাইভোল্টেজ এই ম্যাচ পরিচালনার জন্য ফিফা বেছে নিয়েছে যুক্তরাষ্ট্রের রেফারি ইসমাইল এলফাতকে। তবে ব্রাজিল সমর্থকদের কাছে ইসমাইল এলফাত নামটি খুব একটা সুখকর নয়। ২০২২ কাতার বিশ্বকাপে গ্রুপ পর্বে ক্যামেরুনের বিপক্ষে ব্রাজিলের ম্যাচটি পরিচালনার দায়িত্বে ছিলেন এই রেফারি। সেই ম্যাচে ১-০ গোলে হেরে মাঠ ছাড়তে হয়েছিল সেলেসাওদের।
নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া ব্রাজিল-নরওয়ে ম্যাচে এলফাতের সহকারী হিসেবে থাকবেন তারই দুই স্বদেশি কোরি পার্কার ও কাইল অ্যাটকিন্স। অর্থাৎ, মাঠের প্রধান তিন রেফারিই থাকছেন স্বাগতিক যুক্তরাষ্ট্রের।
চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত দুটি বড় ম্যাচ পরিচালনা করেছেন এলফাত। নেদারল্যান্ডস বনাম জাপান এবং উরুগুয়ে বনাম স্পেনের মতো হাইপ্রোফাইল ম্যাচগুলোতে তার বাঁশি ছিল বেশ কড়া। টুর্নামেন্টে এখন পর্যন্ত ৮টি কার্ড দেখিয়েছেন তিনি, যার মধ্যে একটি লাল কার্ড এবং সাতটি হলুদ কার্ড। তার এই কঠোর মনোভাব ব্রাজিল-নরওয়ে ম্যাচেও বজায় থাকতে পারে!
ব্রাজিল ও নরওয়ের মধ্যকার এই ম্যাচের বিজয়ী দলটি কোয়ার্টার ফাইনালে মেক্সিকো অথবা ইংল্যান্ডের মুখোমুখি হবে। সেই ম্যাচটি আগামী ১১ জুলাই মায়ামিতে অনুষ্ঠিত হবে। বিশ্বকাপের মতো মঞ্চে ইসমাইল এলফাত আগের সেই স্মৃতি পেছনে ফেলে কেমন নিরপেক্ষ ভূমিকা রাখতে পারেন, সেদিকেই এখন নজর ফুটবল প্রেমীদের।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: