[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

কাভা কাপ ভলিবলে বাংলাদেশ চতুর্থ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৫ ১৮:১০ পিএম

সেন্ট্রাল এশিয়া ভলিবল অ্যাসোসিয়েশন কাভা কাপে আগে দুইবার করে চ্যাম্পিয়ন ও রানার্সআপ হয়েছে বাংলাদেশ। কিন্তু এবার চতুর্থ। মঙ্গলবার মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে শ্রীলঙ্কা সরাসরি ৩-০ সেটে বাংলাদেশকে হারিয়ে তৃতীয় হয়।

এবারের আসরে এই প্রথম বাংলাদেশ কোনো ম্যাচে ৩-০ সেটে হারলো। শ্রীলঙ্কা প্রথম সেটে ২৫-২০ পয়েন্টে বাংলাদেশকে হারায়। দ্বিতীয় সেটে দুই দলের মধ্যে তুমুল লড়াই হলেও বাংলাদেশ ম্যাচে ফিরতে পারেনি। ফলে শ্রীলঙ্কা ২৫-২৩ পয়েন্টে জিতে ২-০ সেটে এগিয়ে যায়। এরপর তৃতীয় সেটে শ্রীলঙ্কা ২৫-২০ পয়েন্টে জয় নিশ্চিত করে ৩-০ সেটে ম্যাচ জিতে নেয়। এর ফলে টুর্নামেন্টে চতুর্থ স্থান নিয়ে সন্তুষ্ট থাকতে হয় বাংলাদেশকে।

এর আগে লিগের খেলায় এই দুই দলের সাক্ষাতে বাংলাদেশ ৩-২ সেটে শ্রীলঙ্কাকে হারিয়েছিল। আগামী সাউথ এশিয়ান (এসএ) গেমসের আগে দলের এমন অবস্থান খুশী করতে পারেনি কাউকেই। এই টুর্নামেন্টে দক্ষিণ এশিয়ার ভারত ও পাকিস্তান না খেললেও ছিল মালদ্বীপ, নেপাল ও শ্রীলংকা। মালদ্বীপকে সরাসরি ৩-০ সেটে হারালেও নেপাল ও শ্রীলংকার সঙ্গে লিগ পর্বে বাংলাদেশকে জিততে হয়েছিল ৩-২ সেটে গিয়ে।

স্থান নির্ধারনী খেলায় শ্রীলংকার কাছে হারের কারণ হিসাবে দলের জাপানী কোচ রায়ান মাসেজদি বলেন, ‘আমরা দুটি কারণে হেরেছি। এক, ফিজিক্যাল এবং দুই, টেকনিক্যাল। এসব জায়গায় আমাদের আরও উন্নতি করতে হবে।’

ফেডারেশনের সাধারন সম্পাদক বিমল ঘোষ বলেন, ‘আসলে ভেন্যুর কারণে আমাদের এই অবস্থা। কারণ এক কোর্টে সারা বছর অনুশীলন করে আন্তর্জাতিক ম্যাচে খেলতে হয়েছে অন্য কোর্টে। তাই এই দশা। তবে আশাকরি এসএ গেমসে ছেলেরা ভাল করবে।’

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর