[email protected] সোমবার, ২০শে জুলাই ২০২৬
৪ঠা শ্রাবণ ১৪৩৩

তিন বছর পর আজ শুরু হয়েছে প্রিমিয়ার বিভাগ ভলিবল লিগের খেলা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০২৫ ১৬:১২ পিএম

তিন বছর পর শুরু হয়েছে মাল্টিফ্যাবস লিমিটেড ঢাকা মহানগরী প্রিমিয়ার বিভাগ ভলিবল লিগের খেলা।

শুক্রবার শহিদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে দশ দলের এই লিগের উদ্বোধন করেন ফেডারেশনের সভাপতি ফারুক হাসান।

এ সময় সাধারন সম্পাদক বিমল ঘোষ, ফেডারেশনের সহসভাপতি ও লিগ কমিটির চেয়ারম্যান মাছুদুল আলম এবং সদস্য সচিব শরিফুল ইসলাম স্বপন উপস্থিত ছিলেন।

বর্তমান চ্যাম্পিয়ন বিদ্যুৎ উন্নয়ণ বোর্ড ছাড়াও এবারের আসরে অংশ নিচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), তিতাস ক্লাব, পুলিশ, বাংলাদেশ আনসার, বাংলাদেশ জেল, পানি উন্নয়ণ বোর্ড, ওয়ারী ক্লাব, ঢাকা সবুজ ক্লাব ও বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। সবশেষ ২০২২ সালে প্রিমিয়ার বিভাগ ভলিবল লিগের খেলা অনুষ্ঠিত হয়েছিল।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর