[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

মুরগি বিক্রেতার মেয়ের বিশ্ব রেকর্ডের হ্যাটট্রিক!

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৭ আগষ্ট ২০২৫ ০৮:০৮ এএম

তিনটি বিশ্বরেকর্ড করলেন পশ্চিমবঙ্গেও হাওড়ার ১৭ বছরের মেয়ে কোয়েল বর। মঙ্গলবার আহমেদাবাদে ভারোত্তোলন কমনওযেলথ চ্যাম্পিয়নশিপে বিশ্বরেকর্ডের হ্যাটট্রিক করেন বাঙালি কোয়েল।

 

মোট ১৯২ কেজি ওজন তুলে যুব ভারোত্তোলনে বিশ্বরেকর্ড করেন কোয়েল। সেই সঙ্গে জিতে নেন স্বর্ণও। যুব ভারোত্তোলনে ৫৩ কেজি বিভাগে আগের বিশ্বরেকর্ড ছিল ১৮৮ কেজি। কোয়েল সহজেই তা ভেঙে দেন। ক্লিন অ্যান্ড জার্ক বিভাগে ১০৭ কেজি ওজন তোলেন কোয়েল। এই বিভাগে বিশ্বরেকর্ড ছিল ১০৫ কেজি। স্ন্যাচে ৮৫ কেজি ওজন তুলে বিশ্বরেকর্ড স্পর্শ করেন কোয়েল।

হাওড়ায় মুরগীর মাংস বিক্রেতার মেয়ে কোয়েল যুব ছাড়াও জুনিযর বিভাগেও সোনা জেতেন। রেকর্ডের হ্যাটট্রিক, জোড়া সোনা। তারপরেও অবাক নন কোয়েল, ‘বিশ্বরেকর্ড করাই আমার লক্ষ্য ছিল। অনুশীলনের সময়ে ১০৭-১০৮ কেজি ওজন আমি নিয়মিত তুলেছি। ফলে, বিশ্বরেকর্ডের কাছাকাছি ছিলামই। রেকর্ড হতোই। আমি ১০৯ কেজি তুলতে পারতাম। কিন্তু অল্পের জন্য পারলাম না।’
কী ভাবে এই সাফল্য এল, তা বলতে গিয়ে কোয়েল বলে, ‘বাবাকে দেখে ২০১৮ সালে ভারোত্তোলন শুরু করি। বাবা নিয়মিত জিমে যেত। বিজয় স্যারের (বিজয় শর্মা, কোয়েলর প্রশিক্ষক) কাছে প্রশিক্ষণ নিয়ে গত দু’বছরে আমার পারফরম্যান্সে অনেক উন্নতি হয়েছে। আগে সব মিলিয়ে ১৪৭ কেজি তুলতে পারতাম। এখন ১৯২ কেজি তুলছি।’

ভারতীয় দলের প্রধান কোচ বিজয় বলেন, ‘কোয়েলকে আমার বরাবরই শারীরিক ভাবে খুব শক্তিশালী মনে হয়েছে। অলিম্পিকের কথা মাথায় রেখে দীর্ঘকালীন লক্ষ্যে বেশ কয়েক জন খুদেকে নিয়ে কাজ করছিলাম। তখনই কোয়েল আমার নজরে পড়ে। প্রথমেই অন্য সব কিছু বাদ দিয়ে ওর টেকনিকের উপর জোর দিয়েছিলাম।’

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর