[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

দ্রুততম মানব জ্যামাইকান সেভিল

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৫ ২০:০৯ পিএম

জ্যামাইকানদের আক্ষেপটা মিটল আজ রোববার। টোকিওতে বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে পুরুষদের ১০০ মিটার স্প্রিন্ট স্বর্ণ জিতেছেন জ্যামাইকার অবলিক সেভিল।


স্প্রিন্টে জ্যামাইকা ঝড়ই তুলেছিল একসময়। উসাইন বোল্ট, আসাফা পাওয়েল, ইয়োহান ব্লেকরা মাতাতেন অ্যাথলেটিক্স ট্র্যাক। কিন্তু সবশেষ ২০১৬ সালে উসাইন বোল্টের সোনা জয়ের পর বিশ্ব মঞ্চে দাপট হারায় জ্যামাইকা। তখন থেকে অলিম্পিক বা বিশ্ব চ্যাম্পিয়নশিপে কোনও সোনা জেতেনি তাদের পুরুষ কোনও অ্যাথলেট।

জ্যামাইকানদের আক্ষেপটা মিটল আজ রোববার। টোকিওতে বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে পুরুষদের ১০০ মিটার স্প্রিন্ট স্বর্ণ জিতেছেন জ্যামাইকার অবলিক সেভিল।

৯.৭৭ সেকেন্ড সময় নিয়ে সোনা জিতেছেন এই তরুণ। এটা সর্বকালের দশম সেরা টাইমিং। গ্যালারিতে বসে সেই সাফল্যটা দেখে আনন্দে ভেসেছেন বোল্ট। গ্যালারিতে তার উচ্ছ্বাস ছিল বাঁধনহারা। ১১ বারের বিশ্বচ্যাম্পিয়ন বোল্ট বাজি ধরেছিলেন ১০০ মিটারে প্রথম দুজন হবেন জ্যামাইকান। শেষ পর্যন্ত হয়েছে সেটাই।

রুাও জিতেছেন জ্যামাইকার কিশানে টম্পসন। তিনি সময় নিয়েছেন ৯.৮২ সেকেন্ড। অলিম্পিক চ্যাম্পিয়ন নোয়াহ লাইলস তৃতীয় হয়েছেন ৯.৮৯ সেকেন্ড সময় নিয়ে।


বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে মেয়েদের ১০০ মিটার স্প্রিন্টে সোনা জিতেছেন যুক্তরাষ্ট্রের মেলিসা জেফারসন–উডেন। সময় নিয়েছেন ১০.৬১ সেকেন্ড যা নতুন চ্যাম্পিয়নশিপ রেকর্ড। জ্যামাইকার টিয়া ক্লেটন ১০.৭৬ সেকেন্ড সময় নিয়ে হয়েছেন দ্বিতীয়। অলিম্পিক চ্যাম্পিয়ন সেন্ট লুসিয়ার জুলিয়েন আলফ্রেড ১০.৮৪ সেকেন্ডে হয়েছেন তৃতীয়।


বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে শেষবার খেলতে নামা জ্যামাইকান তারকা শেলি-অ্যান ফ্রেজার-প্রাইস। মেয়েদের ১০০ মিটার স্প্রিন্টে তিনি হয়েছেন ষষ্ঠ। ১১.০৩ সেকেন্ড সময় নিয়েছেন এই কিংবদন্তি।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর