[email protected] রবিবার, ১৯শে জুলাই ২০২৬
৪ঠা শ্রাবণ ১৪৩৩

ওয়ার্ল্ড ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ইমরানুর রহমানের দৌড় আগামীকাল

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৯ মার্চ ২০২৬ ২২:০৩ পিএম

পোল্যান্ডের খুজাওয়ে প্রমিজে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ আগামীকাল ৬০ মিটার স্প্রিন্ট ইভেন্টে অংশ নিতে যাচ্ছেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান।

বাংলাদেশ সময় বিকাল ৩টা ২০ মিনিটে (পোল্যান্ড সময় সকাল ১০টা ২০মিনিট) দ্বিতীয় হিটে ট্র্যাকে নামবেন এই তারকা স্প্রিন্টার। আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় নিজের সেরা পারফরম্যান্স তুলে ধরার লক্ষ্যে ইতোমধ্যে প্রস্তুতি সম্পন্ন করেছেন ইমরানুর।

দেশের অ্যাথলেটিক্স অঙ্গনে তার অংশগ্রহণকে ঘিরে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ ও প্রত্যাশা। ক্রীড়াপ্রেমীরা তার দৌড়ে ভালো ফলাফলের আশায় অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

এদিকে, নিজের সেরা পারফরম্যান্স দিতে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ইমরানুর

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর