[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

আরেকটি বিশ্ব মঞ্চে আজ মুখোমুখি পাকিস্তান-ভারত

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৫ ১০:০৯ এএম

এশিয়া কাপের উত্তেজনার মধ্যে আরও এক ভারত-পাকিস্তান লড়াই। আজ বৃহস্পতিবার টোকিয়োয় ভারতের নীরজ চোপড়া এবং পাকিস্তানে আরশাদ নাদিম মুখোমুখি হবেন বিশ্ব অ্যাথলেটিক্সের জ্যাভলিন থ্রো ফাইনালে।

এশিয়া কাপ ক্রিকেটে পাকিস্তান ও ভারতের খেলা নিয়ে উত্তেজনার কমতি নেই। হ্যান্ডশেক বিতর্কে কত কিছুই না ঘটে গেল। দুই দেশের মিডিয়াও ঘি ঢেলেছে সেই উত্তেজনার আগুনে। এবার এশিয়া কাপ ক্রিকেটের বাইরে আরেকটি বিশ^মঞ্চে মুখোমুখি পাকিস্তান ও ভারত। জাপানের টোকিওতে বিশ^ অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদকের জন্য একে অন্যের বিপক্ষে লড়বেন পাকিস্তানের আরশাদ নাদিম ও ভারতের নীরজ চোপরা।

নীরজ চোপড়ার পর বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পুরুষদের জ্যাভলিন থ্রোয়ের ফাইনালে উঠলেন পাকিস্তানের আরশাদ নাদিমও। বাছাই পর্বে তৃতীয় প্রচেষ্টায় ৮৫.২৮ মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়ে ফাইনালে জায়গা করে নিয়েছেন তিনি। আজ টোকিয়োয় আরও এক পাকিস্তান-ভারত লড়াই। গত বারের বিশ্ব চ্যাম্পিয়নের (নীরজ) সঙ্গে গত অলিম্পিকের সোনাজয়ী (নাদিম) লড়াইয়ের তাকিয়ে থাকবেন ক্রীড়াপ্রেমীরা।

অস্ত্রোপচার করানোর পর বিশ্ব চ্যাম্পিয়নশিপে নেমেছেন নাদিম। প্রথম দু’টি চেষ্টায় প্রত্যাশামতো পারফর্ম করতে পারেননি। প্রথম চেষ্টা ৭৬.৯৯ মিটার এবং দ্বিতীয় চেষ্টায় ৭৪.১৭ মিটার দূরে জ্যাভলিন ছোড়েন। তৃতীয় তথা শেষ চেষ্টায় ফাইনালের টিকিট পেয়ে যান নাদিম। তখনই চূড়ান্ত হয়ে যায় আরও এক পাকিস্তান-ভারত লড়াই। গত বারের বিশ্ব চ্যাম্পিয়ন নীরজ গত প্যারিস অলিম্পিকের ফাইনালে নাদিমের কাছে হেরেছিলেন। সোনা জিতেছিলেন পাকিস্তানের জ্যাভলিন থ্রোয়ার। রুপা নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল টোকিয়ো অলিম্পিকের সোনাজয়ী নীরজকে। বৃহস্পতিবার নীরজের সামনে প্যারিসে হারের বদলা নেওয়া সুযোগ।

বাছাই পর্বের প্রথম চেষ্টাতেই প্রয়োজনীয় ৮৪.৫ মিটার অতিক্রম করে যান নীরজ। ভারতের সেরা জ্যাভলিন থ্রোয়ার ছোড়েন ৮৪.৮৫ মিটার।

প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী, ৮৪.৫ মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়লে সরাসরি ফাইনালের যোগ্যতা অর্জন করবেন প্রতিযোগীরা। সব মিলিয়ে সেরা ১২ জনকে নিয়ে হবে ফাইনাল।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর