[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

পদক জিতলেই অ্যাথলেটরা পাবেন লাখ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৫ ১৮:১০ পিএম

এই দুটি টুর্নামেন্ট ও গেমসে পদকজয়ীদের জন্য আকর্ষনীয় অর্থ পুরস্কারের ঘোষণা দিয়েছেন অ্যাথলেটিক্স ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল (অব.) ড. মো. নাঈম আশফাক চৌধুরী।


সাউথ এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের জন্য ভারতে ও এশিয়ান ইয়ুথ গেমসে অংশ নিতে বাহরাইনে গেল বাংলাদেশের অ্যাথলেটিক্সের দুটি দল। ভারতের ঝাড়খন্ডে গেছেন ১৫ জন অ্যাথলেট ও কর্মকর্তা।

আজ যাবেন আরও নয়জন। অন্যদিকে বাহরাইনে গেছেন দুইজন অ্যাথলেট ও একজন কোচ। এই দুটি টুর্নামেন্ট ও গেমসে পদকজয়ীদের জন্য আকর্ষনীয় অর্থ পুরস্কারের ঘোষণা দিয়েছেন অ্যাথলেটিক্স ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল (অব.) ড. মো. নাঈম আশফাক চৌধুরী। স্বর্ণপদক জয়ীরা তিন লাখ, রুপাজয়ীরা দুই লাখ ও ব্রোঞ্জপদক জয়ীরা এক লাখ টাকা করে পাবেন। এ

ছাড়া নিজেদের সেরা পারফরম্যান্স দেখাতে পারা অ্যাথলেটরা প্রত্যেকে পাবেন ২০ হাজার টাকা করে। শুধু এই দুটি আসরেই নয়, রিয়াদে অনুষ্ঠেয় ইসলামিক সলিডারিটি গেমসেও এই অর্থ পুরস্কার থাকবে বলে ফেডারেশন সূত্রে জানা গেছে।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর