[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

সিডনি যাবে ব্যাডমিন্টন দল

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৭ আগষ্ট ২০২৫ ০৯:০৮ এএম

৮ থেকে ১৯ অক্টোবরের মধ্যে অনুষ্ঠিতব্য এই দুটি টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন ১২ সদস্যের দল পাঠাচ্ছে।


জানুয়ারিতে পাকিস্তানে অনুষ্ঠেয় সাউথ এশিয়ান (এসএ) গেমসে কাক্সিক্ষত ফল পেতে অস্ট্রেলিয়ার সিডনিতে খেলবেন শাটলাররা। আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠিত হবে রকেটো সিডনি ইন্টারন্যাশনাল এবং ইউনেক্স বেনদিগো ইন্টারন্যাশনাল ব্যাডমন্টিন চ্যাম্পিয়নশিপ। ৮ থেকে ১৯ অক্টোবরের মধ্যে অনুষ্ঠিতব্য এই দুটি টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন ১২ সদস্যের দল পাঠাচ্ছে।

এই দলের অস্ট্রেলিয়া সফরের জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয় অনুমোদনও দিয়েছে। জিও নেওয়া দলে ৯ খেলোয়াড়ের সাথে রয়েছেন দলনেতা, ম্যানেজার ও কোচ। সাবেক তারকা শাটলার, তালিকভুক্ত কোচ ও ব্যাডমিন্টন ফেডারেশনের বর্তমান সাধারণ সম্পাদক রাসেল কবির সুমন কোচের দায়িত্ব পালন করবেন। দলনেতা হিসেবে থাকবেন মো. কামরুজ্জামান ও ম্যানেজার রাইসুল আলম খান।

৯ খেলোয়াড় হচ্ছেন-খন্দকার আবদুস সোয়াদ, আয়মান ইবনে জামান, মোয়াজ্জেম হোসাইন অহিদুল, আল-আমিন জুমার, গৌরব সিংহ, আবদুল জাহির তানভির, মিজানুর রহমান, রাহাতুন নাঈম ও উর্মি আক্তার।

সিডনিতে খেলা সম্পর্কে রাসেল কবির সুমন বলেন, ‘এর আগে ছেলে মেয়েরা থাইল্যান্ডে দুটি টুর্নামেন্টে খেলেছে। এবার সিডনিতে যাবে। এসএ গেমসের আগে এই দুই দেশের চারটি টুর্নামেন্ট তাদের শানিত করবে। আশাকরি এর মধ্য দিয়ে এসএ গেমসে কাক্সিক্ষত ফল আমরা অর্জন করতে পারব।’ তিনি যোগ করেন, ‘আমি একটি টুর্নামেন্ট করে চলে আসবো। দ্বিতীয়টিতে কোচের দায়িত্ব পালন করবেন ম্যানেজার রাইসুল আলাম খান। তিনিও আমার মতো তালিকাভূক্ত কোচ।’

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর