[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল সিরিজ

বাংলাদেশের শাটলারদের হতাশার দিন

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২৫ ১৮:১২ পিএম

আজ থেকে শুরু হয়েছে ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল সিরিজ। শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের প্রথমদিন হতাশায় পার করেছেন স্বাগতিক শাটলাররা।

পুরুষ এবং নারী একক- দুই বিভাগে কোর্টে নামলেও জিততে পারেননি বাংলাদেশের কোনো শাটলার। কোয়ালিফিকেশন রাউন্ডে ব্যতিক্রম ছিলেন কেবল তারকা শাটলার আইমান ইবনে জামান। প্রতিপক্ষ না আসায় পরবর্তী রাউন্ডে উন্নীত হয়েছেন আইমান।

আজ অবশ্য বাংলাদেশের টপ সিডেড কেউ নামেননি। আগামীকাল আল আমিন জুমার, ঊর্মি আক্তার, মোয়াজ্জেম হোসেন অহিদুল, আইমান ইবনে জামানরা কোর্টে নামবেন।

সকালে নারী এককে শুরুতে কোর্টে নামেন জেরিন ইকবাল মোহনা। ভিয়েতনামের প্রতিযোগীর সামনে দাঁড়াতেই পারেননি। ২১-৩ ও ২১-৯ পয়েন্টের ব্যবধানে হেরে গেছেন তিনি। বাংলাদেশ ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জের পুরুষ দ্বৈতে দারুণ পারফর্ম করা আকিব সুলাইমানও আজ হতাশ করেছেন। সিরিজের প্রথম ম্যাচে ভারতের রিয়ান রঞ্জনের কাছে ২১-৮ ও ২১-১৬ পয়েন্টের ব্যবধানে হেরেছেন। জিততে পারেননি মোস্তাকিম হোসেনও।

মালয়েশিয়ার প্রতিযোগী কং ঝিংয়ের বিরুদ্ধে প্রথম সেট লড়াই করে হারলেও ২২-২০, পরের সেট ২১-১৫ পয়েন্টে হেরে সিরিজের পুরুষ একক থেকে বিদায় নেন মোস্তাকিম।

নারী এককে বাংলাদেশের স্মৃতি রাজবংশী ভারতের নিশু মালিকের বিরুদ্ধে পরাজয়ের তেতো স্বাদ নেন। প্রথম সেট কোনো প্রতিদ্বন্দ্বীতার গড়তে না পারলেও, দ্বিতীয় সেটে দারুণ লড়াই করেন। তবে ভারতের কাছে স্মৃতি ২১-১১ ও ২১-১৯ পয়েন্টের ব্যবধানে পরাজিত হন। এদিকে নারী এককে লিকা পোদ্দারও হেরেছেন। ভারতের বালা রেড্ডির কাছে ২১-১৯ ও ২১-১৩ পয়েন্টের ব্যবধানে পরাজিত হন তিনি।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর