[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

ইউনেক্স-সানরাইজ আন্তর্জাতিক চ্যালেঞ্জ

নাসিমা-আকিবদের জয়

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২৫ ১৯:১২ পিএম

ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ টুর্নামেন্টে অম্ল-মধুর শুরু বাংলাদেশের। মঙ্গলবার শহিদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে কোয়ালিফিকেশন রাউন্ডের (প্রথম রাউন্ডের খেলা) খেলাগুলো অনুষ্ঠিত হয়। প্রথমদিনে অম্ল-মধুর অভিজ্ঞতায় পার করেছেন স্বাগতিক শাটলাররা।

সকালে প্রথম ম্যাচে পুরুষ এককে আকিব সুলাইমান, শুভ খন্দকার জয় পেলেও বিকেলে হারের তেতো স্বাদ নেন তারা। পুরুষ এককে হার জুটেছে অভিজ্ঞ আইমান ইবনে জামান, আল আমিন জুমারদেরও। নারী এককে নাসিমা খাতুন দারুণ এক জয় পেয়েছেন। তবে প্রথম রাউন্ডে জিততে পারেননি বৃষ্টি খাতুন।

১৭ দেশের অংশগ্রহণে ঘরের কোর্টে অনুষ্ঠিত হচ্ছে এবারের ইউনেক্স-সানরাইজ ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ টুর্নামেন্ট। বাংলাদেশের শুভ খন্দকার নেপালের পাপ্পু পালের বিপক্ষে ২১-১২ ও ২১-১২ পয়েন্ট ম্যাচ জেতেন শুভ। একই সময় অন্য কোর্টে বাংলাদেশের আকিব সুলাইমানের প্রতিপক্ষ ছিল ভারতের নিশ্চল সতীষ। ম্যাচটি ২১-১৭, ২০-২২ ও ২১-১৯ পয়েন্টে ম্যাচ জিতেন বাংলাদেশের আকিব।

তবে দিনের শুরুতে নারী এককে খেলতে নামেন বাংলাদেশের নাসিমা খাতুন। নেপালের প্রতিযোগী রিহানে শারচেনকে সরাসরি ২১-১৯ ও ২১-১৮ পয়েন্টে হারান তিনি। তবে নাসিমা জিতলেও পারেননি বৃষ্টি খাতুন। নেপালের শেসনা সিরপালির কাছে ২১-৫ ও ২১-১৬ পয়েন্টে হেরে যান। বাংলাদেশের অভিজ্ঞ শাটলার আইমান ইবনে জামান মালয়েশিয়ার কং উই জিয়াংকের কাছে ২১-১১ ও ২১-১০ পয়েন্টে পরাজিত হন।

জিততে পারেনি আল আমিন জুমারও। ভারতীয় শাটলার সাই নচিকেতের কাছে ২১-৯ ও ২১-১১ পয়েন্টে ব্যবধানে হার মানেন।

আন্তর্জাতিক টুর্নামেন্টের খেলা দেখতে ইনডোরে হাজির হন আসেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাসচিব, ব্যাডমিন্টন ফেডারেশনের সাবেক সাধারন সম্পাদক ও রাষ্ট্রীয় পুরস্কার পাওয়া ক্রীড়াবিদ জোবায়েদুর রহমান রানা। এ সময় ফেডারেশনের সাধারন সম্পাদক রাসেল কবির উপস্থিত ছিলেন।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর