আনন্দ-ডিআরইউ ব্যাডমিন্টন টুর্নামেন্ট -২০২৬ শুরু
উৎসবের আমেজে প্রায় অর্ধশতাধিক মিডিয়া কর্মীদের অংশগ্রহনে আজ ৮ ফেব্রুয়ারি রবিবার ২০২৬ ইং শুরু হয়েছে আনন্দ-ডিআরইউ ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৬। পলটনের শহিদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে প্রথম দিনে পুরুষ একক, পুরুষ দ্বৈত ও নারী একক-এই তিনটি ইভেন্টের গ্রুপ পর্ব এবং কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন আনন্দ ভূবন আবাসন প্রকল্পের প্রধান নির্বাহী গাজী মোজাম্মেল হক, বিপিএম-বার। ডিআরইউ’র ক্রীড়া সম্পাদক ওমর ফারুক রুবেলর সঞ্চালনায় এ সময় ডিআরইউর সহসভাপতি মেহেদি আজাদ মাসুম, সাধারন সম্পাদক মাইনুল হাসান সোহেল, যুগ্ম সম্পাদক জাফর ইকবাল, অর্থ সম্পাদক নিয়াজ মাহমুদ সোহেল, দপ্তর সম্পাদক রাশিম মোল্লা ও নারী কল্যাণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস পান্না উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে গাজী মোজাম্মেল হক বিপিএম-বার বলেন, ‘আমার কাছে খুবই ভাল লাগছে যে, ঢাকা রিপোর্টার্স ইউনিটি নিয়মিতভাবে খেলাধূলার আয়োজন করছে। এটা একটি গঠনমূলক সংগঠক। সমাজে মানসিক বৈকল্য বিরাজ করছে। তার মধ্যেও এমন খেলাধূলার আয়োজন সাধুবাদ পাওয়ার যোগ্য।’
সাধারন সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেণ, ‘২০১৮ সাল থেকে ডিআরইউতে ব্যাডমিন্টন শুরু হয়েছে। এরপর থেকে আমরা চেষ্টা করেছি এটা নিয়মিতভাবে করতে। আগে ইনডোর গেমসে ব্যাডমিন্টন হতো, এখন তা আলাদাভাবে হচ্ছে। আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় ধন্যবাদ গাজী মোজাম্মেল হককে।’
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ডিআরইউর সহসভাপতি মেহেদী আজাদ মাসুম বলেন, ‘আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি গাজী মোজাম্মেল হক ভাইকে। যার সহযোগিতায় আমরা এই টুর্নামেন্ট করতে পারছি। আশাকরি আগামীতেও আমাদের পাশে থাকবেন তিনি।’
আগামীকাল সব ইভেন্টের সেমিফাইনাল ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। খেলা শেষে প্রধান অতিথি হিসাবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাসচিব জোবায়েদুর রহমান। বিশেষ অতিথি হিসাবে ব্রিজ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পরিচালক মীর শহীদুল হক। এ সময় ডিআরইউর সভাপতি আবু সালেহ আকন ও সাধারন সম্পাদক মাইনুল হাসান সোহেলসহ অন্য কর্মকর্তারাও উপস্থিত থাকবেন।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: