আনন্দ-ডিআরইউ ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৬
পুরুষ এককে শামীম-নারী এককে লিসা চ্যাম্পিয়ন
উৎসবমুখর পরিবেশে আনন্দ-ডিআরইউ ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৬ শেষ হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর পল্টনে শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে প্রতিযোগিতা শেষ হয়েছে।
শেষ দিনে তিনটি ইভেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। পুরুষ এককে চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশ প্রতিদিনের শামীম আহমেদ, রানার্সআপ স্টার নিউজের সাব্বির আহমেদ এবং চ্যানেল আইয়ের তরিকুল ইসলাম মাসুম।
নারী এককে ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়ন হয়েছেন ডেইলি ভয়েজ অব এশিয়ার মাকসুদা লিসা, রানারআপ আন্তর্জাতিক নিউজ এজেন্সি প্রেসেঞ্জার জাহিদা পারভেজ ছন্দা এবং তৃতীয় হয়েছেন বাংলাদেশ কণ্ঠের তাসকিনা ইয়াসমিন।
পুরুষ দ্বৈতে চ্যানেল আইয়ের তরিকুল ইসলাম মাসুম ও স্টার নিউজের সাব্বির আহমেদ জুটি। রানারআপ বাংলাদেশ প্রতিদিনের শামীম আহমেদ ও আজকালের খবরের জাকির হোসাইন জুটি। তৃতীয় হয়েছে কলেরকণ্ঠের জয়নাল আবেদিন ও ডেইলি সানের সোহেল পাটোয়ারী জুটি।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাসচিব জোবায়েদুর রহমান রানা ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের ব্রিজ ফার্মাসিউটিক্যালস লি. এর পরিচালক মীর শহীদুল হক। এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিওএর সহসভাপতি মেজর (অব.) ইমরোজ আহমেদ।
নিজের বক্তব্যে মীর শহীদুল হক বলেন, ‘যারা বিজয়ী হয়েছেন এবং যারা হননি তাদের সবইেকে অভিবাদন। ব্যাডমিন্টন শীতকালীন একটি খেলা। ৮০ বা ৯০ দশকে আমরা এই খেলাটির সঙ্গে বেশি পরিচিত ছিলাম। যেমন কামরুন নাহার ডানা, জোবায়েদুর রহমান রানাদের খেলা দেখতাম। দীর্ঘদিন ধরে আমরা ব্যাডমিন্টন খেললেও আন্তর্জাতিক অঙ্গণে সাফল্য খুব একটা নেই। শতাব্দিতে এসে ২০২৫ সালে চীন, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ডেনমার্ক ও ভারত অনেক ভাল করছে। তারা প্রাইমারি থেকে সিলেকশন করে। আর আমরা কোথায়। দুটি রাজনীতি দলের মেনিফেস্টো আমি দেখেছি। কিন্তু আমি অবাক হলাম, তাদের কেউই আলাদা করে ব্যাডমিন্টন উন্নয়নের জন্য কিছুই বলেনি। আমাদের সমাজের যে অবক্ষয়গুলো এ থেকে বেঁচে থাকতে হলে খেলাধূলার কোন বিকল্প নেই।’ তিনি যোগ করেন, ‘ইন্দোনেশিয়ার মতো দেশ অলিম্পিকে স্বর্ণ জিতেছে। অথচ আমরা এসএ গেমসে ব্রোঞ্জের মধ্যেই আটকে আছি। যদিও ১২ মাসের খেলা ব্যাডমিন্টন। কর্পোরেট হাউজগুলো যারা আছে, তারা এগিয়ে আসলে দেশের ব্যাডমিন্টন আরও বাল পর্যায়ে যাবে।
সাবেক জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন এনায়েত উল্লাহ খান নিজের বক্তব্যে বলেন, ‘ডিআরইউর আগ্রহী ব্যাডমিন্টন খেলোয়াড়দের জন্য আমি বিশেষায়িত একটি ট্রেনিংয়ের ব্যবস্থা করতে পারি। আমাকে সময়মতো জানালে অবশ্যই একটি ট্রেনিং সেশন করাবো।’
ডিআরইউর সাধারন সম্পাদক নিজের বক্তব্যে বলেন, শুরুতে এটি ইনডোর গেমসের অংশ হিসেবে অনুষ্ঠিত হলেও বর্তমানে আলাদাভাবে টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে। এই উদ্যোগে সহযোগিতা করার জন্য তিনি আনন্দ ভূবন আবাসিক প্রকল্প কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। তিনি আরও বলেন, খেলাধুলা শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক প্রশান্তি বজায় রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ডিআরইউ সারা বছরই সদস্যদের স্বাস্থ্য সুরক্ষা ও বিনোদনের লক্ষ্যে বিভিন্ন ক্রীড়া ও আনন্দমূলক টুর্নামেন্টের আয়োজন করে থাকে। তারই ধারাবাহিকতায় এ বছরও খেলাধুলার আয়োজন করেছে।
সভাপতির বক্তব্যে ডিআরইউর সহ-সভাপতি মেহ্দী আজাদ মাসুম বলেন, ডিআরইউ সারা বছরই বিভিন্ন খেলাধুলার আয়োজন করে থাকে। এই টুর্নামেন্ট আয়োজনের সহযোগিতার জন্য আনন্দ ভুবন কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানাই। আশা করি ভবিষ্যতেও তিনি আমাদের পাশে থাকবেন।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ক্রীড়া সম্পাদক ওমর ফারুক রুবেলের সঞ্চালনায় সমাপ নী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিআরইউ'র সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুল হই তুহিন, সাবেক অর্থ সম্পাদক জাকির হোসেন প্রমুখ।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: