[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

বিওএর নির্বাচন সিদ্ধান্ত বিশেষ সাধারন সভায়

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৫ ১৭:০৯ পিএম

পিছিয়ে যেতে পারে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) নির্বাচন। তবে এ বিষয়ে আগামী বিশেষ সাধারন সভায় সিদ্ধান্ত নেওয়া হবে।

পিছিয়ে যেতে পারে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) নির্বাচন। জাতীয় সংসদ নির্বাচনের পরেই হবে দেশের ক্রীড়াঙ্গণের বড় এই প্রতিষ্ঠানের নির্বাচন হতে পারে। আজ বুধবার সেনাসদরের মাল্টিপারপাস কমপ্লেক্সে সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটির এক সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়। আগের সভায় অবশ্য নভেম্বরেই নির্বাচন হওয়ার কথা ছিল।

অক্টোবরে বাহরাইনে এশিয়ান ইয়ুথ গেমস. নভেম্বরে সৌদি আরবে ইসলামিক সলিডারিটি গেমস এবং জানুয়ারিতে পাকিস্তানে অনুষ্ঠেয় সাউথ এশিয়ান গেমসের জন্য বিভিন্ন ফেডারেশনের ক্যাম্প চলছে। কিন্তু ক্যাম্পের অর্থ এখনো ছাড় দেয়নি জাতীয় ক্রীড়া পরিষদ। ক্যাম্পের আপদকালীন সমস্যা নিরসনে সেই খরচা বিওএ দিয়ে দেবে। যা সরকারের কাছ থেকে পরে সমন্বয় করা হবে বলেও সিদ্ধান্ত হয়।

এছাড়া অক্টোবরে একটি বিশেষ সাধারন সভা অনুষ্ঠিত হবে। যে সভায় নতুন গঠনতন্ত্র পাশ করে তা আইওসিতে পাঠিয়ে দেওয়া হবে। আর ময়মনসিংহের ত্রিশালে বিওএর মাল্টি স্পোর্টস অলিম্পিক ভিলেজে যাওয়ার জন্য একটি রাস্তা খুব দ্রুতই তৈরী করার সিদ্ধান্তও হয় বিওএর নির্বাহী কমিটির সভায়।

এছাড়া আগামী বছরের নভেম্বর বা ডিসেম্বরে অনুষ্ঠিত হবে ১০ম বাংলাদেশ গেমস।

বিওএর কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত নিন্মরুপ

পরবর্তীতে আলোচ্যসূচী মোতাবেক কার্যনির্বাহী কমিটিতে নিম্নলিখিত সিদ্ধান্তসমূহ গৃহীত হয়:
১। গত ২৪/০৬/২০২৫ তারিখে অনুষ্ঠিত বিওএ’র ০২/২০২৫ নং কার্যনির্বাহী কমিটির সভা এবং গত ১৬/০৭/২০২৫ তারিখে অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটির বিশেষ সভার কার্যবিবরণী সর্ব সম্মতিক্রমে অনুমোদিত হয়।
 
২। ৩য় এশিয়ান ইয়ুথ গেমস এবং ৬ষ্ঠ ইসলামিক সলিডারিটি গেমসের প্রশিক্ষণ কার্যক্রম আরো জোরদার করার লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে সভাপতি মহোদয় বিশেষ নির্দেশনা প্রদান করেন।
 
৩। ৩য় এশিয়ান ইয়ুথ গেমসের প্রশিক্ষণ ব্যয় নির্বাহের জন্য বিওএ হতে সংশ্লিষ্ট ফেডারেশনসমূহকে অর্থ বরাদ্দ দেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।
 
৪। ২০২৪-২০২৫ অর্থ বছরের নিরীক্ষা প্রতিবেদনটি সর্ব সম্মতিক্রমে অনুমোদিত হয় যা পরবর্তী সাধারণ সভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।
 
৫। ১৪তম সাউথ এশিয়ান গেমস আয়োজনের বিষয়ে স্বাগতিক পাকিস্তান হতে কোন সুনির্দিষ্ট তথ্য পাওয়া না গেলে প্রশিক্ষণ কার্যক্রম চলমান রাখা/না রাখার ব্যাপারে আগামী অক্টোবর মাসের মাঝামাঝি সময়ে সিদ্ধান্ত গ্রহন করা হবে।
 
৬। আগামী ২২-৩০ এপ্রিল ২০২৬ তারিখে চীনের সানিয়া শহরে অনুষ্ঠিতব্য ৬ষ্ঠ এশিয়ান বীচ গেমসে বাংলাদেশ হতে ০৬ টি ডিসিপ্লিনে ১৯ জন খেলোয়াড় প্রেরণের সিদ্ধান্ত গৃহীত হয়।
 
৭। আগামী ১৯ সেপ্টেম্বর হতে ০৪ অক্টোবর ২০২৬ পর্যন্ত জাপানের আইচি-নাগোয়া শহরে অনুষ্ঠিতব্য ২০তম এশিয়ান গেমসে বাংলাদেশ হতে দল প্রেরণের লক্ষ্যে সংশ্লিষ্ট ফেডারেশনসমূহের সাথে আলোচনা করে ডিসিপ্লিন ও খেলোয়াড় সংখ্যা চূড়ান্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়।
 
৮। ১০ম বাংলাদেশ গেমসটি সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে সরকারের অনুমোদন স্বাপেক্ষে ২০২৬ সালের নভেম্বর/ডিসেম্বর মাসে আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।
 
৯। বিওএ’র প্রস্তাবিত গঠনতন্ত্রটি আনুমোদনের জন্য আগামী অক্টোবর ২০২৫ এর মাঝামাঝি সময়ে একটি বিশেষ সাধারণ সভা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
 
১০। বিওএ’র কার্যনির্বাহী কমিটির আসন্ন নির্বাচন আয়োজনের বিষয়ে আগামী বিশেষ সাধারণ সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হবে।  
 
১১। মরহুম গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের পারিবারিক স্বচ্ছলতা নিশ্চিত করার লক্ষ্যে তাঁর স্ত্রীকে একটি চাকুরির ব্যবস্থা করে দেয়ার নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর