বিওএর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার আভাস
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) বার্ষিক সাধারন সভা (এজিএম) ও নির্বাচন ৩০ নভেম্বর কক্সবাজারে অনুষ্ঠিত হবে।
আজ মঙ্গলবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। বেশ কিছু মনোনয়নপত্র জমা পড়েছে। এতেই আসন্ন বিওএর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া গেছে। মহাসচিব পদে একটিই মনোনয়নপত্র জমা পড়েছে।
সাবেক ব্যাডমিন্টন তারকা ও রাষ্ট্রীয় ক্রীড় পুরস্কার পাওয়া ক্রীড়াবিদ ও সংগঠক জোবায়েদুর রহমান রানা এই পদে মনোনয়ন জমা দিয়েছেন। সিনিয়র সহসভাপতি পদে ফুটবল সংগঠক ও বীরমুক্তিযোদ্ধা আবদুস সালাম এবং চার সহসভাপতি পদের বিপরীতে মনোনয়নপত্র জমা দিয়েছেন টেনিস ফেডারেশনের সভাপতি আবদুল হাই সরকার, অ্যাথলেটিক্স ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল (অব.) নাঈম আশফাক চৌধুরী ও সাবেক হকি খেলোয়াড় ও ক্রীড়া সংগঠক মেজর (অব.) ইমরোজ।
তবে সহসভাপতি পদে আরেজন সরাসরি আসবেন বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি ব্যারিষ্টার সারওয়াত সিরাজ শুক্লা। তবে উপ-মহাসচিবের তিনটি পদের বিপরীতে মনোনয়নপত্র জমা পড়েছে চারটি। যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন- সাঁতার ফেডারেশনের সাধারন সম্পাদক মাহবুবুর রহমান শাহিন, বক্সিং ফেডারেশনের সাধারন সম্পাদক এমএ কুদ্দুস খান, আরচারি ফেডারেশনের সাধারন সম্পাদক তানভীর আহমেদ এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার কোটায় আমজাদ হোসেন। কোষাধ্যক্ষ পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন টেনিস ফেডরেশনের সাইফুল ইষলাম।
বিওএ’র নির্বাহী কমিটি ৩৭ সদেস্যর। সভাপতি, এক সিনিয়র সহসভাপতি, চার সহসভাপতি, মহাসচিব ও কোষাধ্যক্ষ বাদে তিন উপ-মহাসচিব ও ১৪ সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। বিভাগীয় কোটায় তিনজনের বিপরীতে মনোনয়পত্র জমা পড়েছে চারটি। সিলেট, ঢাকা ও চট্টগ্রামের পর এই পদে নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন ময়মনসিংহের আবদুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান।
আগামীকাল প্রার্থীদের খসড়া তালিকা প্রকাশ, বৃহস্পতিবর মনোনয়নপত্রের ওপর আপত্তি ও শুনানি, ২২ নভেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার, ২৩ নভেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও ৩০ নভেম্বর সকাল ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত কক্সবাজারের বে-ওয়াচের বলরুমে অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। ভোটার ৯২ জন।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: