ঢাকায় অনুষ্ঠিত হল কিংস ব্যাটন রিলে
আগামী ২৩ জুলাই হতে ০২ আগস্ট ২০২৬ পর্যন্ত স্কটল্যান্ডের গ্লাসগোতে ২৩তম কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হবে। কমনওয়েলথভূক্ত সকল দেশে কিংস ব্যাটন নিয়ে একটি প্রতিনিধি দল ভ্রমন করেন এবং বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে ব্যাটনটির আগমন উদযাপন করা হয়।
এবারে কমনওয়েলথ গেমস ফেডারেশন ব্যাটনটি বিওএ’র নিকট পূর্বেই প্রেরণ করে। এরই ধারাবাহিকতায় অদ্য ১৭ ডিসেম্বর ২০২৫ সকাল ০৭:৩০ ঘটিকায় বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন তথা কমনওয়েলথ গেমস এসোসিয়েশন বাংলাদেশ কর্তৃক একটি বর্ণাঢ্য র্যালী, পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচী এবং খেলার প্রদর্শনী আয়োজন করা হয়। বেলুন উড্ডয়নের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা আরম্ভ করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিওএ’র সম্মানিত সহ-সভাপতি জনাব মোঃ আব্দুস সালাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন Her Excellency the British High Commissioner to Bangladesh Sarah Cooke সহ বিভিন্ন কমনওয়েলথভূক্ত দেশসমূহের হাইকমিশনারগণ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব মোঃ মাহাবুব-উল-আলম, বিওএ’র মহাসচিব জনাব মোঃ জোবায়েদুর রহমান রানা, বিওএ’র সহ-সভাপতিগণ, উপ-মহাসচিব, বিওএ কার্যনির্বাহী কমিটির সদস্যগণ, বিওএ’র মহাপরিচালক, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিনিধিগণ, সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের প্রতিনিধিগণ, বিভিন্ন জাতীয় ফেডারেশনের সভাপতি ও সাধারণ সম্পাদক, খেলোয়াড় ও কর্মকর্তাবৃন্দ।
র্যালীটি আর্মি স্টেডিয়াম হতে শুরু হয়ে এয়ারপোর্ট রোড দিয়ে স্টাফ রোড লেভেল ক্রসিং হয়ে পুনরায় আর্মি স্টেডিয়ামে এসে শেষ হয়। র্যালী শেষে পরিস্কার-পরিচ্ছন্নতা কর্মসূচী পালন করা হয়।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: