[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

অক্টোবরে আসছে উইন্ডিজ, টি-২০ সিলেটে, ওয়ানডে মিরপুরে

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২৫ ১৪:০৯ পিএম

আগামী অক্টোবরেই বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে উইন্ডিজ ক্রিকেট দলের। কত তারিখে তারা আসবেন, ম্যাচ কত তারিখ থেকে শুরু হবে, তার এখনো চূড়ান্ত হয়নি। তবে মোটামুটি একটা খসড়া দাঁড়িয়েছে যে, তিন ম্যাচের টি-টোয়েন্টি ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ১৫ অক্টোবর ঢাকায় পা রাখবেন শাই হোপ ও রস্টোন চেজরা।

 

১৭ দিনের এই সফর শেষ করে তারা দেশে ফিরবেন ২ নভেম্বর। বিসিবি সূত্র জানিয়েছে, সিলেটে আজকের পরিচালনা পর্ষদের সভায় এ সূচি চূড়ান্ত হবে। তবে প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী সিরিজটি শুরু হবে টি-টোয়েন্টি দিয়ে।


২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির কথা মাথায় রেখে লিটন-তাসকিনদের সব টি-টোয়েন্টি ম্যাচ আয়োজনের পরিকল্পনা করা হয়েছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। পঞ্চাশ ওভারের সংস্করণের তিনটি ম্যাচ হবে ঢাকার শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শেষে আবারও ব্যস্ত সূচি অপেক্ষা করছে টাইগারদের সামনে। ৭ নভেম্বর পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ঢাকায় আসার কথা রয়েছে আয়ারল্যান্ড ক্রিকেট দলের। আইরিশদের বিপক্ষে তিন সংস্করণেই সিরিজ খেলার কথা লিটন দাসদের।

 

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর