[email protected] রবিবার, ১৯শে জুলাই ২০২৬
৪ঠা শ্রাবণ ১৪৩৩

লর্ডসে জিতে ভারতের মেয়েদের ইতিহাস

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৩ জুলাই ২০২৬ ২১:০৭ পিএম

নারীদের টেস্ট ক্রিকেটের পথচলা ১৯৩৪ সাল থেকে। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড খেলেছিল প্রথম টেস্ট। এরপর নারীদের টেস্ট ক্রিকেট যেভাবে এগিয়ে যাওয়ার কথা ছিল সেভাবে পারেনি।

ভারত ও ইংল্যান্ড সম্প্রতি ক্রিকেটের ‘মক্কা’ খ্যাত লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে টেস্ট খেলেছে। আশ্চর্যজনক হলেও সত্য, লর্ডসে আয়োজিত প্রথম নারীদের টেস্ট ম্যাচ ছিল এটি। এছাড়া সব মিলিয়ে নারীদের টেস্ট ম্যাচের সংখ্যা ১৫৩ নম্বর।

লর্ডসে আয়োজিত প্রথম টেস্টে ইংল্যান্ডকে উড়িয়ে বিজয়ের পতাকা উড়িয়েছে ভারত। ইংল্যান্ডকে ২৭০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে তারা। ১০ জুলাই শুরু হয়েছিল ম্যাচ। আগে ব্যাটিংয়ে নেমে ভারত প্রথম ইনিংসে ২৮৫ রান করে। দলের হয়ে স্মৃতি মান্দানা ৮৩ রান করেছিলেন। এছাড়া ফিফটি করেন হারমানপ্রীত কৌর ও দীপ্তি শর্মা।

জবাব দিতে নেমে ইংল্যান্ড গুটিয়ে যায় ১৭০ রানে। তাদের একাই গুড়িয়ে দেন ক্রান্তি গউদ। ১৭ ওভারে ৭ মেডেনে ৩৭ রানে ৫ উইকেট নেন। প্রথম নারী ক্রিকেটার হিসেবে লর্ডস অনার্স বোর্ডে নাম লেখান এই ভারতীয় বোলার।

১১৫ রানের বিশাল ব্যবধানের লিড পায় ভারত। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে আরও দাপট দেখায় তারা। স্মৃতি মান্দানা ৭০, ইয়াসতিকা ভাটিয়া ১১৩ রান করেন। শেষ দিকে রিচা ঘোষ করেন ৫০ রান। ৭ উইকেটে ৩৪১ রান সংগ্রহ তুলে ইনিংস ঘোষণা করে ভারত।

ইংল্যান্ডকে ৪৫৭ রানের বিশাল টার্গেট দিয়ে ভারত ছিল অনেকটাই নির্ভার। হারমানপ্রীতরা জানতেন, জয়টা তাদেরই আসবে। ব্যাটিংয়ে এবারও ভালো করতে পারেনি স্বাগতিকরা। ১৮৬ রানে শেষ হয় তাদের লড়াই। সর্বোচ্চ ৫৪ রান করেন অ্যামি জোন্স। ৫০ রান আসে ইসলেস্টোনের ব্যাট থেকে।

বোলিংয়ে ৪২ রানে ৪ উইকেট নেন স্নেহ রানা। ক্রান্তি গউদ এবার পেয়েছেন ২ উইকেট। ম্যাচে ৭ উইকেট নিয়ে ক্রান্তি হয়েছেন ভারতের জয়ের নায়ক।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর