[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

বিপিএলে আয়োজনের দায়িত্বে যুক্তরাষ্ট্রের আইএমজি

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২৫ ১৭:০৯ পিএম

বিদেশি কোম্পানির হাতেই যাচ্ছে বিপিএল পরিচালনার দায়িত্ব। নানা প্রক্রিয়া শেষে তিন বছরের জন্য বিপিএলের দায়িত্ব পেয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক আইএমজি।

 

এর আগে বিসিবির বিজ্ঞাপনে সাড়া দিয়ে ভারতের রিয়াল ইমপ্যাক্ট, পাকিস্তানের অ্যাপেক্স স্পোর্টস, যুক্তরাষ্ট্রের আইএমজি ও অ্যাবসুলেট লেজেন্ডস স্পোর্টস, আমেরিকা ও বাংলাদেশি প্রতিষ্ঠান আইপিজি গ্রুপ, মাইন্ড ট্রি লিমিটেড এবং ট্র্যান্সপোর্ট গ্রুপসহ মোট সাতটি প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করেছিল।

মাসখানেক আগে পাঁচটি প্রতিষ্ঠানের প্রেজেন্টেশন নেওয়ার পর সবশেষ তিনটি প্রতিষ্ঠান বিসিবির সংক্ষিপ্ত তালিকায় জায়গা পায়। এরপর গেল মাসে অনুষ্ঠিত হয় বিসিবির বোর্ড মিটিং। পরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু জানিয়েছিলেন দিন দুয়েক সময় লাগার কথা। তিনি বলছিলেন, 'আমরা মিটিংয়ে অনেক আলোচনা করেছি তবে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য আরও দুই-তিন দিন সময় লাগবে।'

অবশেষে আজ সোমবার বিসিবির বোর্ড মিটিংয়ে জানা গেল আসন্ন বিপিএলে ইভেন্ট ম্যানেজমেন্ট হিসেবে যুক্ত হচ্ছে ইংল্যান্ডের আএমজি কোম্পানি। তিন মৌসুমের চুক্তিতে যোগ দিচ্ছে বিসিবির সঙ্গে।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর