[email protected] সোমবার, ২০শে জুলাই ২০২৬
৪ঠা শ্রাবণ ১৪৩৩

ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য রশিদদের

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২৫ ১৪:০৯ পিএম

আফগানিস্তানে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন সে দেশের ক্রিকেটারেরা। আর্থিক সাহায্য করেছেন তাঁরা।

 

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে আফগানিস্তানের কুনার প্রদেশ। সোমবার ৬.৩ মাত্রার ভূমিকম্পে ৮০০-র বেশি মানুষের মৃত্যু হয়েছে। আহত ২৮০০-র বেশি। প্রচুর বাড়িঘর ভেঙে পড়েছে। এই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন রশিদরা। আর্থিক সাহায্য করেছেন তাঁরা।

আফগানিস্তান ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে বলেছে, ‘এই কঠিন সময়ে কুনার প্রদেশের মানুষের পাশে রয়েছে আফগানিস্তানের ক্রিকেটারেরা। সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ম্যাচের ফি তাঁরা ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের দান করবেন। পাশাপাশি আরও আর্থিক সাহায্য করবেন ক্রিকেটারেরা।’ বিবৃতিতে জানানো হয়েছে, আফগানিস্তানের খোস্ত প্রদেশে যে লিস্ট এ প্রতিযোগিতা চলছে, সেখানকার ক্রিকেটারেরাও ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য করবেন।

সোমবার খেলা শুরুর আগে আফগানিস্তান ও আরব আমিরাতের ক্রিকেটারেরা মাঠে দাঁড়িয়ে নীরবতা পালন করেছেন। ভূমিকম্পে যাঁদের মৃত্যু হয়েছে তাঁদের আত্মার শান্তি কামনা করেছেন তাঁরা।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর