[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

লিটন ঝড় থামিয়ে দিল বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর ২০২৫ ১৮:০৯ পিএম

সিরিজের প্রথমবারের মতো আগে ব্যাট করতে নেমে উড়ন্ত শুরু করেছে বাংলাদেশ। বিশেষ করে লিটন দাস রীতিমতো ঝড় তুলেছেন! তবে হঠাৎ লিটনের ঝড় থামিয়ে সিলেটে হানা দিয়েছে বৃষ্টি। ফলে আপাতত বন্ধ আছে ম্যাচ।

সিরিজের প্রথমবারের মতো আগে ব্যাট করতে নেমে উড়ন্ত শুরু করেছে বাংলাদেশ। বিশেষ করে লিটন দাস রীতিমতো ঝড় তুলেছেন! তবে হঠাৎ লিটনের ঝড় থামিয়ে সিলেটে হানা দিয়েছে বৃষ্টি। ফলে আপাতত বন্ধ আছে ম্যাচ।
ফ্লাডলাইট বিভ্রাটে খেলা কিছুক্ষণ বন্ধ থাকার পর এবার হানা দিয়েছে বৃষ্টি। গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে খেলা আপাতত বন্ধ রয়েছে। তার আগেই লিটন ঝড়ে বাংলাদেশের স্কোর দাঁড়িয়েছে ৪.১ ওভারে ১ উইকেটে ৬০ রান। অবশ্য আগের ওভারেই ফিরতে পারতেন লিটন। ৩.৬ ওভারে লিটন মেরে খেলতে গিয়ে ক্যাচ তুললেও বাউন্ডারি লাইনে আবারও ক্যাচ নিতে ব্যর্থ হন শারিজ আহমেদ। লিটন তখন ৩৭ রানে ব্যাট করছিলেন।

৪ ওভার ১ বল খেলে বাংলাদেশের সংগ্রহ এক উইকেটে ৬০ রান। ১৬ বলে ৪২ রানে অপরাজিত লিটন।

সংক্ষিপ্ত স্কোর: ৪.১ ওভারে বাংলাদেশ ৬০/১ (৪২* লিটন, তাওহীদ ৩*; সাইফ ১২*)

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর