[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

বিসিবির ফাণ্ডে ১৩৯৮ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৫ ১৫:০৯ পিএম

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বর্তমান বোর্ড স্থায়ী আমানত, নগদ এবং ব্যাংক-নগদ সহ মোট ১৩৯৮ কোটি টাকা রেখে যাচ্ছেন বলে জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির প্রধান ইফতেখার মাহমুদ মিঠু। এছাড়া আরও প্রায় ৪০ কোটি টাকা পাওনা আছে বিভিন্ন পক্ষের কাছে।

 

দেশের সবচেয়ে ধনী ফেডারেশন হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বর্তমান বোর্ড স্থায়ী আমানত, নগদ এবং ব্যাংক-নগদ সহ মোট ১৩৯৮ কোটি টাকা রেখে যাচ্ছেন বলে জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির প্রধান ইফতেখার মাহমুদ মিঠু। এছাড়া আরও প্রায় ৪০ কোটি টাকা পাওনা আছে বিভিন্ন পক্ষের কাছে। গতকাল সোমবার রাতে বিসিবির বর্তমান কমিটির শেষ সভার পর এমন তথ্য জানানো হয়।

বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদে গত প্রায় চার মাস ধরে সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সভা শুরু হয় শেষ পর্যন্ত রাত ৯টায়, যা গড়ায় মধ্যরাত পর্যন্ত। বিসিবি নির্বাচনের কাউন্সিলর অনুমোদনকে ঘিরে সভা দীর্ঘতর হয়েছে। তবে সভা শেষে মধ্যরাতে সংবাদ সম্মেলনে বোর্ডের আর্থিক অবস্থার হালনাগাদ তথ্য জানান বিসিবি পরিচালক ইফতেখার রহমান, ‘১৩৯৮ কোটি টাকা আমরা রেখে যাচ্ছি এফডিআর, ইন হ্যান্ড ক্যাশ, ক্যাশ ইন ব্যাংক, সবকিছুসহ এই প্রায় ১৪০০ কোটি টাকা রেখে যাওয়া হচ্ছে।’


এরপরই যোগ করেন, ‘এছাড়াও আমাদের অনাদায়ী অর্থ আছে সব মিলিয়ে প্রায় ৪০ কোটি।’


ডিসেম্বর-জানুয়ারিতে আগামী বিপিএল হওয়ার কথা থাকলেও তা নিয়ে অনিশ্চয়তা আছে। তবে ইফতেখার বলেছেন, ‘আমরা টার্গেট করছি, ডিসেম্বর-জানুয়ারিতে বিপিএল হবে। এখানে অনেক কাজ আছে, সেটা পরের বোর্ডের ওপর বর্তাবে। কারণ এটা ছিল আমাদের শেষ বোর্ড সভা। তবে সবকিছু প্রস্তুত করা শুরু হয়ে গেছে। পরের বোর্ড এসে সিদ্ধান্ত নেবে। টার্গেটিং টাইম আমরা করে দিয়েছি ডিসেম্বর-জানুয়ারি, কিছু কাজ এগিয়ে রেখে আমরা যাচ্ছি।’

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর