[email protected] সোমবার, ২০শে জুলাই ২০২৬
৪ঠা শ্রাবণ ১৪৩৩

টস জিতে তিন পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে লিটনহীন বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৫ ২০:০৯ পিএম

আজকেও নিয়মিত অধিনায়ক লিটন দাস অনুপস্থিত। পুরোপুরি ফিট হননি বলেই একাদশে জায়গা হয়নি তার।


এশিয়া কাপে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচটা কার্যত অঘোষিত সেমিফাইনাল। যে জিতবে তারাই কাটবে ফাইনালের টিকিট। শুরুতে টস ভাগ্যও তাদের সহায় হয়েছে। শুরুতে টস জিতে বোলিং নিয়েছে বাংলাদেশ।

আজকেও নিয়মিত অধিনায়ক লিটন দাস অনুপস্থিত। পুরোপুরি ফিট হননি বলেই একাদশে জায়গা হয়নি তার।


একাদশে কারা

একাদশে আজকেও পরিবর্তন এনেছে বাংলাদেশ। বাদ পড়েছেন গতকাল খেলা সাইফউদ্দিন, নাসুম আহমেদ ও তানজিদ হাসান। ফিরেছেন শেখ মেহেদী, তাসকিন আহমেদ ও নুরুল হাসান সোহান।

বাংলাদেশ একাদশ: সাইফ হাসান, পারভেজ হোসেন, তাওহীদ হৃদয়, জাকের আলী (অধিনায়ক), শামীম হোসেন, নুরুল হাসান, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, তানজিম হাসান, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর