[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

রউফকে আইসিসির শাস্তির সিদ্ধান্ত চ্যালেঞ্জ করবে পিসিবি

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৫ ১৫:০৯ পিএম

রউফকে জরিমানা করার বিষয়টি মেনে নিতে পারছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম জিও সুপার বোর্ডের একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে বলছে, পিসিবি রউফকে শাস্তি দেয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানানোর পথে হাঁটছে। তারা আইসিসির সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবে।


ভারতের বিপক্ষে সুপার ফোরের ম্যাচে আঙুল দিয়ে প্রথমে ৬ ও পরে শূন্যের ইঙ্গিত করেছিলেন হারিস রউফ। সমর্থকরা ধারণা করে নেন, ৬ এর মাধ্যমে অপারেশন সিন্দুরের সময় পাকিস্তানের দাবিকৃত ভারতের ৬টি যুদ্ধবিমান ভূপাতিত করার বিষয়ে ইঙ্গিত করেছেন তিনি, শূন্য দিয়ে বুঝিয়েছেন পাকিস্তানের কোনো যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়নি।

রউফ সীমানার কাছে ফিল্ডিংয়ের সময় ভারতীয় দর্শকদের দিকে ফিরে শূন্য থেকে হঠাৎ করে কিছুর পড়ে যাওয়ার দৃশ্যায়নও করে দেখান। সমর্থকরা বলছেন, এটা বিমান ভূপাতিত করার ইঙ্গিতপূর্ণ। রউফ ভারতের ইনিংস চলাকালে দুই ব্যাটারের সঙ্গে একবার উত্তপ্ত বাক্য মিনিময়েও জড়িয়েছিলেন। একই ম্যাচে ৪৫ বলে ৫৮ রান করা সাহিবজাদা ফারহান হাফসেঞ্চুরির পরেই ব্যাটকে বন্দুকের মতো ধরে আকাশের দিকে কয়েকবার গুলি করার ভঙ্গি করেন। যদিও এর মাধ্যমে কী বুঝিয়েছিলেন, তা স্পষ্ট ছিল না।

ফারহান ও রউফের অভিব্যক্তি আচরণবিধির লঙ্ঘন দাবি করে আইসিসির কাছে অভিযোগ করেছিল ভারত। আইসিসি এরপর রউফ ও সাহিবজাদার ওপর আচরণবিধির লেভেল-১ অনুচ্ছেদ লঙ্ঘনের উল্লেখ করে। এর দায়ে প্রথমজনকে জরিমানা করা হয়, দ্বিতীয়জনকে তিরস্কার।

রউফকে জরিমানা করার বিষয়টি মেনে নিতে পারছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম জিও সুপার বোর্ডের একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে বলছে, পিসিবি রউফকে শাস্তি দেয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানানোর পথে হাঁটছে। তারা আইসিসির সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবে।

রউফকে জরিমানা করা হয়েছে ম্যাচ ফির ৩০ শতাংশ। বোর্ডের আরেকটি সূত্রের উল্লেখ করে জিও সুপার জানিয়েছে, আইসিসির সিদ্ধান্ত যদি না বদলায়, তবে রউফের জরিমানা গুনবেন বোর্ড সভাপতি মহসিন নাকভি।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর