[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

ভারতকে কবে ট্রফি দেওয়া হবে জানালেন বিসিবি সভাপতি বুলবুল

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৫ ১৭:০৯ পিএম

বুলবুল বলেন, 'বোর্ডের সাথে আলোচনা চলছে এসিসির এবং সেই মিটিংটা হয়তো আরও কিছুক্ষণ পরেই শুরু হবে। সেখানে আমি উপস্থিত থাকব। যারা জয়ী হয়েছে তাদেরকে ট্রফিটা পৌঁছে দিতে আমরা চেষ্টা করব।'


পাকিস্তানকে হারিয়ে রেকর্ড নবমবারের মতো এশিয়া কাপের চ্যাম্পিয়ন হয়েছে ভারত। ভারত-পাকিস্তান দ্বন্দ্বে একের পর এক বিতর্কে উত্তাপ ছড়ানো আসরের শেষটাও হয়েছে বিতর্ক দিয়েই। এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) ও পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভির হাত থেকে শিরোপা নিতে অস্বীকৃতি জানিয়েছে ভারতীয় দল। এমনকি শেষ পর্যন্ত শিরোপা ছাড়াই তারা বিজয় উদযাপন করে।

গতকাল এশিয়া কাপের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগার হাতে তিনিই তুলে দেন রানার্সআপের প্রতীকী চেক। জানিয়েছেন, চ্যাম্পিয়ন ভারত শিরোপা গ্রহণ না করলেও শিগিগিরই তা হস্তান্তর করা হবে।


বুলবুল আরও বলেন, 'এখানে কিছু ব্যাপার আছে যেগুলো হয়তো প্রেসের সামনে বলা যাবে না। তবে এখানে ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়েছে, পাকিস্তান রানার্সআপ হয়েছে। একটা দল তারা প্রেজেন্টেশন পার্টিতে আসতে একটু দেরি করছিল। পরবর্তীতে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। তারা হয়তো চ্যাম্পিয়ন ট্রফি নিতে চায়নি।'

সুপার ফোরের শেষ ম্যাচে পাকিস্তানকে অল্প রানে বেঁধেও ব্যাটিং ব্যর্থতায় হেরে ফাইনালের স্বপ্ন ধুলিস্ম্যাৎ করেছে বাংলাদেশ। যা নিয়ে আক্ষেপ জানিয়েছেন বিসিবি সভাপতি বুলবুল। তিনি বলেন, 'প্রথমে খারাপ লাগছিল যে এই ম্যাচটা আমাদের খেলার কথা ছিল। তারপরে আমি বলব যে আমরা সেকেন্ড রাউন্ডে যেভাবে এসেছিলাম এবং শ্রীলঙ্কার সাথে যেভাবে জিতেছিলাম, ইন্ডিয়া-পাকিস্তান দুটো ম্যাচই আমাদের জেতা উচিত ছিল। বাট আমরা জিততে পারিনি। বাট আফসোস নেই।'

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর