[email protected] সোমবার, ২০শে জুলাই ২০২৬
৪ঠা শ্রাবণ ১৪৩৩

সাকিবের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে দুদকের নতুন কমিটি

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৫ ১৭:০৯ পিএম

অর্থপাচারসহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ক্রিকেটার ও ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের বিরুদ্ধে নতুন করে অনুসন্ধান টিম গঠন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

 

অর্থপাচারসহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ক্রিকেটার ও ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের বিরুদ্ধে নতুন করে অনুসন্ধান টিম গঠন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার সংস্থাটির সহকারী পরিচালক সাজ্জাদ হোসেনকে এ দায়িত্ব দেওয়া হয়।

এর আগে, শেয়ারবাজারে কারসাজি, প্রতারণা ও মানিলন্ডারিংয়ের অভিযোগে সাকিব আল হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে গত জুনে মামলা করেছিল কমিশন। সেই মামলায় শেয়ারবাজার থেকে ২৫৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়।

তারও আগে, সাকিব আল হাসানের দুর্নীতির অভিযোগের বিষয়ে তথ্য পেতে বাংলাদেশ ফিন্যায়িাল ইন্টেলিজেন্স ইউনিটসহ (বিএফআইইউ) বিভিন্ন দফতরে চিঠি দিয়েছিল দুদক।

মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ২৬ নভেম্বর দিন ধার্য করেন আদালত।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর