[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

এসিসি বৈঠকেও ভারত-পাকিস্তানের নাটক!

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০১ অক্টোবর ২০২৫ ১০:১০ এএম

ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রতিনিধি হিসাবে এশীয় ক্রিকেট কাউন্সিলের বৈঠকে গিয়েছিলেন রাজীব শুক্লা ও আশিস শেলার। পাক বোর্ড ও এশীয় কাউন্সিলের প্রতিনিধি হিসাবে ছিলেন মহসিন নকভি

কোনও সমাধান বার হয়নি এশীয় ক্রিকেট কাউন্সিলের বৈঠকে। ভারতের দাবি ছিল, দ্রুত এশিয়া কাপের ট্রফি ও ভারতীয় ক্রিকেটারদের মেডেল তাদের দিয়ে দিতে হবে। বৈঠকে নকভিকে নিয়ে একের পর এক অভিযোগ করে ভারত। কিন্তু তার পরেও ট্রফি-সমস্যার সমাধান হয়নি। নকভি আলোচনা করতে না চাওয়ায় মাঝপথেই বৈঠক ছেড়ে বেরিয়ে যান শুক্লা ও শেলার।
শেলার জানিয়েছেন, ইতিমধ্যে বোর্ড সচিব দেবজিৎ শইকীয়া এশীয় ক্রিকেট কাউন্সিলকে লিখিত অভিযোগ করেছেন। কিন্তু এখনও পর্যন্ত কোনও জবাব দেওয়া হয়নি। বিসিসিআইয়ের দাবি, এশিয়া কাপের ট্রফি ও ভারতীয় ক্রিকেটারদের মেডেল এশীয় ক্রিকেট কাউন্সিলের প্রধান কার্যালয়ে পাঠিয়ে দেওয়া হোক। সেখান থেকে বোর্ড সেগুলো নিয়ে নেবে। কিন্তু কোনও ইতিবাচক জবাব না পেয়ে বৈঠকের মাঝপথে বেরিয়ে আসেন শুক্ল ও শেলার। নকভির বিরুদ্ধে প্রতিবাদ দেখানোর জন্য এই সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।

শুক্লার আক্রমণের পরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পাল্টা নকভি অভিযোগ করেন, তাঁকে দীর্ঘ ক্ষণ পুরস্কার বিতরণের মঞ্চে দাঁড় করিয়ে রাখা হয়েছিল। তিনি আরও দাবি করেন, ভারতীয় দল যে তাঁর হাত থেকে ট্রফি নিতে চায় না, সেটা মৌখিক ভাবে বলা হয়েছিল। লিখিত কিছু দেওয়া হয়নি। তাই তিনি পুরস্কার মঞ্চে উপস্থিত ছিলেন।

চুপ থাকেননি শুক্ল। তিনি আরও অভিযোগ শুরু করেন। সে কথা শুনে নকভি জানান, এই বৈঠকে ট্রফি-সমস্যার সমাধান হবে না। অন্য একটি বৈঠকে সেই বিষয়ে আলোচনা হবে।

‘ক্রিকবাজ’ জানিয়েছে, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রতিনিধিরা দ্রুদ একটি বৈঠকে বসবেন। সেখানে এই ট্রফি-সমস্যার সমাধান হবে।

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর