যেভাবে বিসিবির পরিচালক হলেন গায়ক আসিফ আকবর
বেশ নাটকীয়ভাবেই বিসিবির পরিচালক নির্বাচিত হয়েছেন আসিফ। আগামী ৬ অক্টোবর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদ নির্বাচন। তার আগে ১ অক্টোবর বুধবার ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। বেলা ১২টা পর্যন্ত ছিল মনোনয়ন বাতিলের শেষ সময়। এর মধ্যে তামিম ইকবালসহ ১৬ জন পরিচালক প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ান। যেখানে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা থেকে নাম প্রত্যাহার করে নেন মীর হেলাল উদ্দিন।
যেভাবে বিসিবির পরিচালক হলেন গায়ক আসিফ আকবর
কণ্ঠশিল্পী হিসেবেই তাঁর জনপ্রিয়তা। কুমিল্লার মানুষের মুখে পরিচয় গায়ক আসিফ নামে। সংগীতশিল্পী আসিফ আকবর এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন বিসিবির পরিচালক হিসেবে।
গানের জগতে ক্যারিয়ার গড়লেও আসিফ আকবর এক সময় ছিলেন পুরোদস্তুর ক্রিকেটার। নব্বই দশকের শুরুর দিকে ঢাকা প্রথম বিভাগ লিগে খেলেছেন ইয়ং পেগাসাসের হয়ে। আর কুমিল্লা লিগে খেলেছেন স্কুলজীবন থেকেই। নির্মাণ স্কুল ক্রিকেটে খেলেছেন কুমিল্লা জিলা স্কুলের হয়ে। আন্তকলেজ ক্রিকেটে ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের অধিনায়ক। একটা সময় খেলা ছেড়ে গানে মন দিলেও মাঠের সঙ্গে যোগাযোগটা হারিয়ে যেতে দেননি আসিফ।
গানের শো করতে বর্তমানে আসিফ আকবর আছেন যুক্তরাষ্ট্রে। সফর শেষে এ মাসের শেষ দিকে তার দেশে ফেরার কথা। জনপ্রিয় এই কন্ঠশিল্পীর বিসিবি নির্বাচনে অংশ নেওয়ার কারণ, কুমিল্লার খেলাধুলার ঐতিহ্য ফিরিয়ে আনা। কুমিল্লায় ৬ বছর ধরে ক্রিকেট লিগ হয় না। আসিফ বিসিবিতে এসে নিয়মিত কুমিল্লার ক্রিকেটকে মাঠে রাখতে চান। তিনি মাঠে খেলা ফিরিয়ে কুমিল্লার ক্রিকেট এবং তরুণসমাজের জন্য কিছু একটা করতে আগ্রহী।
বিসিবির কাউন্সিলর হওয়ার আগ্রহ নাকি মোটেও ছিল না আসিফের। কুমিল্লার সাবেক-বর্তমান ক্রিকেটার ও সংগঠকদের অনুরোধেই শেষ পর্যন্ত কাউন্সিলর হতে সম্মত হয়েছিলেন। এবং প্রথমবারই বাজিমাত করলেন এই কন্ঠশিল্পী।
বেশ নাটকীয়ভাবেই বিসিবির পরিচালক নির্বাচিত হয়েছেন আসিফ। আগামী ৬ অক্টোবর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদ নির্বাচন। তার আগে ১ অক্টোবর বুধবার ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। বেলা ১২টা পর্যন্ত ছিল মনোনয়ন বাতিলের শেষ সময়। এর মধ্যে তামিম ইকবালসহ ১৬ জন পরিচালক প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ান। যেখানে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা থেকে নাম প্রত্যাহার করে নেন মীর হেলাল উদ্দিন। মূলত এই কারণেই সেখান থেকে কেবল একজন প্রার্থী থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হয়েছেন আসিফ।
গানের জগতে আসিফের জনপ্রিয়তা ছিল তুঙ্গে। নব্বইয়ের দশকে সবার মুখে মুখে ফিরত আসিফের জনপ্রিয় সব গান। গানের মানুষ ক্রিকেটে এসে কতটা সফল হতে পারবেন সেটার ভার না হয় সময়ের হাতেই তোলা থাক।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: