[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

ক্রিকেটকে ধ্বংস করছে নকভি- ইমরান খান

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০২ অক্টোবর ২০২৫ ০৮:১০ এএম

‘নকভি ক্রিকেটকে সে ভাবেই ধ্বংস করছে যেমন মুনির পাকিস্তানকে করেছে।’

 

পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট মোহসিন নকভির বিরুদ্ধে বিস্ফোরক ইমরান খান। পাকিস্তানের বিশ্বকাপ জয়ী অধিনায়ক মনে করেন, পাক সেনাবাহিনীর প্রধান আসিম মুনির যে ভাবে পাকিস্তানকে ধ্বংস করছে, সে ভাবেই ক্রিকেটকে শেষ করে দিচ্ছেন নকভি।

ইমরানের এই মন্তব্য ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। এশিয়া কাপ ফাইনাল শেষ হলেও নাটক এখনও চলছে। ভারতীয় দলকে এখনও ট্রফি দেওয়া হয়নি। মঙ্গলবার মঙ্গলবারের বৈঠকে নকভি বলেছেন, ভারতকে ট্রফি নিতে হলে সূর্যকুমার যাদবকে এসে নিতে হবে। অন্য কাউকে তিনি ট্রফি দেবেন না। ভারতীয় বোর্ড কোনও প্রতিনিধি পাঠালে তাঁকে ট্রফি দেওয়া হবে না। শুধু তা-ই নয়, ভারত অধিনায়ককে ট্রফি নিতে হলে দুবাইয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সদর দফতরে এসে ট্রফি নিতে হবে।

এর আগে নকভি বলেছিলেন, ভারতীয় দল তাদের পদক পেতে পারে। এমনকি ট্রফিও তারা পাবে। তবে সেই পদক এবং ট্রফি দু’টিই নকভি নিজের হাতে ভারতের হাতে তুলে দিতে চান। তার জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করতে বলেছিলেন তিনি।

পাকিস্তানের চ্যানেল ‘জিয়ো সুপার’ জানিয়েছে, মঙ্গলবারের বৈঠকে ভারতীয় বোর্ডের সহ-সভাপতি রাজীব শুক্ল বার বার নকভিকে অনুরোধ করেছিলেন, এশিয়া কাপের ট্রফি যেন ভারতকে দিয়ে দেওয়া হয়। কিন্তু নকভি প্রথমে বলেন, এই মিটিংয়ের বিষয় নয় এটি। ফলে এই নিয়ে কোনও আলোচনা হবে না। কিন্তু ভারতীয় বোর্ডের দুই কর্তা চাপ দিতে থাকেন। তখনই নকভি বলেন, সূর্যকে দুবাইয়ে নিজে হাজির হয়ে ট্রফি নিতে হবে।

এর ফলে কোনও সমাধান বার হয়নি এশীয় ক্রিকেট কাউন্সিলের বৈঠকে। ভারতের দাবি ছিল, দ্রুত এশিয়া কাপের ট্রফি ও ভারতীয় ক্রিকেটারদের মেডেল তাদের দিয়ে দিতে হবে। বৈঠকে নকভিকে নিয়ে একের পর এক অভিযোগ করে ভারত। কিন্তু তার পরেও ট্রফি-সমস্যার সমাধান হয়নি। নকভি আলোচনা করতে না চাওয়ায় মাঝপথেই বৈঠক ছেড়ে বেরিয়ে যান শুক্ল ও শেলার।


এ বিষয়ে প্রচ- চটে গিয়েছেন ইমরান খান। তিনি বলেছেন, ‘নকভি ক্রিকেটকে সে ভাবেই ধ্বংস করছে যেমন মুনির পাকিস্তানকে করেছে।’

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর