[email protected] সোমবার, ২০শে জুলাই ২০২৬
৪ঠা শ্রাবণ ১৪৩৩

হারের হাত থেকে অবিশ্বাস্যভাবে বাংলাদেশকে বাঁচালেন রিশাদ-সোহান

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৩ অক্টোবর ২০২৫ ০০:১০ এএম

১৫২ রানের মাঝারি লক্ষ্যতাড়ায় ১১ ওভার ৩ বলে কোনো উইকেট না হারিয়ে ১০৯ রান ছিল বাংলাদেশের। ৫১ বলে তখন কেবল ৪৩ রান দরকার ছিল টাইগারদের। হাতে ১০ উইকেট নিয়ে এমন জায়গা থেকে হারের নিদর্শন টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসেই বিরল।

তবে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে এমন লজ্জার মুখেই পড়তে বসেছিল বাংলাদেশ ক্রিকেট দল। শেষ পর্যন্ত দলকে অবশ্য রক্ষা করেছেন রিশাদ হোসেন এবং নুরুল হাসান সোহান। এই দুজনের ১৮ বলে ৩৫ রানের জুটিতে শেষ পর্যন্ত ভালোভাবেই জয় নিয়ে মাঠ ছেড়েছে টাইগাররা।

তবে ওপেনিং জুটিতে তানজিদ হাসান (৫১) ও পারভেজ হোসেন ইমনের (৫৪) রেকর্ডই এই জয়ের ভিত গড়ে দেয়।

সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ ১৮.৪ ওভারে ১৫৩/৬ (রিশাদ ১৪*, সোহান ২৩*; পারভেজ ৫৪, সাইফ ০, তানজিদ ৫১, জাকের ৬, শামীম ০, তানজিম ০)

আফগানিস্তান ২০ ওভারে ১৫১/৯ (শরফুদ্দিন ১৭*; ইব্রাহিম ১৫, অটল ১০, রাসুলি ০, ইশাক ১, ওমরজাই ১৮, গুরবাজ ৪০, নবী ৩৮, রশিদ ৪, নূর ৬)

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর