[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

চ্যাপেল-হ্যাডলি ট্রফি অস্ট্রেলিয়ার

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৩ অক্টোবর ২০২৫ ১৭:১০ পিএম

ম্যাচে ফল না হওয়ায় চ্যাপেল-হ্যাডলি ট্রফি অজিরাই ধরে রাখল। এর আগে ২০২৩-২৪ মৌসুমে এই ট্রফি ৩-০ ব্যবধানে জিতেছিল অজিরা।

 

মাউন্ট মাঙ্গানুইয়ে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে খেলা হলো মাত্র ১৩ বল। বৃষ্টির কারণে ম্যাচের পরিধি কমিয়ে ৯ ওভারে নির্ধারণ হয়। ফের বৃষ্টি শুরু হওয়ায় শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ অফিশিয়ালরা। এই ম্যাচে ফল না হওয়ায় চ্যাপেল-হ্যাডলি ট্রফি অজিরাই ধরে রাখল। এর আগে ২০২৩-২৪ মৌসুমে এই ট্রফি ৩-০ ব্যবধানে জিতেছিল অজিরা।

সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি হবে আগামীকাল। সেই ম্যাচ নিউজিল্যান্ড জিতলেও সিরিজ হবে ১-১ সমতা। নিয়ম অনুযায়ী, সমতায় সিরিজ শেষ হলে সফরকারী দলই ট্রফি পাবে। এবারও তাই অজিদের ক্যাবিনেটে উঠছে চ্যাপেল-হ্যাডলি ট্রফি।

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়েছিল অস্ট্রেলিয়া। সিরিজ বাঁচাতে দ্বিতীয় ম্যাচে আজ জিততেই হতো নিউজিল্যান্ডকে। বৃষ্টি বাগড়ায় সেটি আর সম্ভব হয়নি। সারা দিনের টানা বৃষ্টির পর আবহাওয়া কিছুটা ভালো হলে আম্পায়াররা দেরিতে ম্যাচ শুরু করার সিদ্ধান্ত নেন। প্রথমে ম্যাচ ১৮ ওভারে নামিয়ে আনা হয়।

টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠান নিউজিল্যান্ড অধিনায়ক মাইকেল ব্রেসওয়েল। খেলা শুরুর আগেই আবার বৃষ্টি শুরু হলে ওভার কমিয়ে ৯ ওভারে ম্যাচ নির্ধারণ হয়।

তবে ব্যাটিংয়ে নেমে ২.৪ ওভারের পাওয়ারপ্লেও শেষ করতে পারেনি অস্ট্রেলিয়া। ২.১ ওভারে ১ উইকেট হারিয়ে ১৬ রান করার পর ফের নামে বৃষ্টি। তারপর আর মাঠে গড়ায়নি বল।
এই ম্যাচ দিয়ে রেকর্ড গড়েছেন নিউজিল্যান্ডের ইশ সোধি। কিউইদের হয়ে সবচেয়ে বেশি টি-টোয়েন্টি ম্যাচ খেলা ক্রিকেটার হিসেবে নাম লিখিয়েছেন এই লেগ স্পিনার। ২০১৪ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয় সোধির। আজ নিজের ১২৭তম ম্যাচ খেলতে নেমেছিলেন মাঠে। টপকে গেছেন টিম সাউদির ১২৬ ম্যাচের রেকর্ড।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর