[email protected] সোমবার, ২০শে জুলাই ২০২৬
৪ঠা শ্রাবণ ১৪৩৩

টস জিতে ফিল্ডিং নিয়েছে বাংলাদেশ

প্রকাশিত: ০৩ অক্টোবর ২০২৫ ২০:১০ পিএম

সিরিজ নিশ্চিতের লক্ষ্যে নেমে টস জিতে আফগানদের আগে ব্যাটিংয়ে পাঠিয়েছেন টাইগার অধিনায়ক জাকের আলি অনিক। আগে ফিল্ডিং করতে যাওয়া বাংলাদেশের একাদশে দুটি পরিবর্তন আনা হয়েছে।


কোনো বিরতি ছাড়াই সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আজ (শুক্রবার) মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও আফগানিস্তান। সিরিজ নিশ্চিতের লক্ষ্যে নেমে টস জিতে আফগানদের আগে ব্যাটিংয়ে পাঠিয়েছেন টাইগার অধিনায়ক জাকের আলি অনিক। আগে ফিল্ডিং করতে যাওয়া বাংলাদেশের একাদশে দুটি পরিবর্তন আনা হয়েছে।

আফগানদের হারানো প্রথম টি-টোয়েন্টির একাদশ থেকে তানজিম হাসান সাকিব এবং তাসকিন আহমেদকে বাদ দিয়েছে বাংলাদেশ। তাদের বদলে নেওয়া হয়েছে অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন ও পেসার শরিফুল ইসলামকে। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় ম্যাচটি শুরু হবে।

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর