[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

ওয়ানডে ও টি-টোয়েন্টি দল ঘোষণা উইন্ডিজের

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৯ অক্টোবর ২০২৫ ০৯:১০ এএম

আগামী ১৮ অক্টোবর ওয়ানডে দিয়ে শুরু হওয়া সফর শেষ হবে ৩১ অক্টোবর। ওয়ানডে সিরিজের সবক’টি ম্যাচ হবে ঢাকায়। আর কুড়ি ওভারের সিরিজ চট্টগ্রামে।



আবু ধাবিতে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ। সফর শেষে দেশের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে আতিথেয়তা দেবে তারা। ক্যারিবিয়দের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে স্বাগতিকরা।

আগামী ১৮ অক্টোবর ওয়ানডে দিয়ে শুরু হওয়া সফর শেষ হবে ৩১ অক্টোবর। ওয়ানডে সিরিজের সবক’টি ম্যাচ হবে ঢাকায়। আর কুড়ি ওভারের সিরিজ চট্টগ্রামে।

বাংলাদেশের বিপক্ষে সাদা বলের দুই সিরিজের জন্য দল দিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লুউআই)। ওয়ানডে স্কোয়াডে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দলের সাবেক অধিনায়ক একিম অগাস্ট। কব্জির চোটে পড়া ইভিন লুইসের জায়গায় ডাক পেলেন তিনি।

সম্প্রতি ভারতের বিপক্ষে টেস্টে অভিষেক হওয়া বাঁহাতি স্পিনার খারি পিয়েরকে ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে দলে ফিরিয়ে আনা হয়েছে। গুডাকেশ মতি ও রোস্টন চেজের সঙ্গে দলের স্পিন শক্তি বাড়ল এই স্পিন অলরাউন্ডারের সংযোজনে। এ ছাড়া শাই হোপের নেতৃত্বাধীন দলে ফিরেছেন বাঁ হাতি ব্যাটার আলিক আথানাজে।

ওয়েস্ট ইন্ডিজের টি–টোয়েন্টি দলে সুযোগ পেলেন রামন সিমন্ডস ও আমির জানগু। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ১৩ উইকেট নেওয়ার পর নেপালের বিপক্ষে ভালো পারফরম্যান্সের সৌজন্যে ১৫ সদস্যের স্কোয়াডে ডাক পেলেন বাঁ হাতি স্পিনার সিমন্ডস। দ্বিতীয় উইকেটরক্ষক হিসেবে দলে জায়গা পেলেন জানগু।

বাংলাদেশ সফরের আগে সিরিজের প্রস্তুতি হিসেবে ভারতের চেন্নাইয়ের সুপার কিংস একাডেমিতে ক্যাম্প করছে ক্যারিবিয়রা। সিরিজের আগে খেলোয়াড়দের উপমহাদেশের কন্ডিশনে মানিয়ে নিতেই নিজেদের প্রস্তুতি সারছে ওয়েস্ট ইন্ডিজ দল।

দল নিয়ে উচ্ছ্বসিত ওয়েস্ট ইন্ডিজ কোচ ড্যারেন স্যামি বলেন, ‘ওয়ানডে দলের ধারাবাহিক অগ্রগতি ধরে রাখাই আমাদের লক্ষ্য। পাশাপাশি ২০২৭ সালের বিশ্বকাপের জন্য আরও খেলোয়াড় তৈরি করাই মূল উদ্দেশ্য। এই দল জয়ের মানসিকতা ও দলীয় ঐক্য বজায় রাখবে—যা দীর্ঘমেয়াদে সাফল্যের চাবিকাঠি। গুরুত্বপূর্ণ পয়েন্ট অর্জন করে সরাসরি বিশ্বকাপ খেলতে বাংলাদেশ সিরিজ আমাদের জন্য আরেকটি সুযোগ।’

ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে স্কোয়াড :
শাই হোপের (অধিনায়ক), আলিক আথানাজে, একিম অগাস্ট, জেডাইয়া ব্লেডস, কেসি কার্টি, রোস্টন চেজ, জাস্টিন গ্রিভস, আমির জানগু, শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, গুডাকেশ মটি, খারি পিয়ের, শেরফেইন রাদারফোর্ড, জেডেন সিলস ও রোমারিও শেফার্ড।

ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি স্কোয়াড :
শাপ হোপ (অধিনায়ক), আলিক আথানাজে, একিম অগাস্ট, রোস্টন চেজ, জেসন হোল্ডার, আকিল হোসেইন, আমির জানগু, শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, গুডাকেশ মটি, রোভম্যান পাওয়েল, শেরফেইন রাদারফোর্ড, জেডেন সিলস, রোমারিও শেফার্ড ও বাঁহাতি পেসার রামন সিমন্ডস।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর