[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

ত্রিদেশীয় সিরিজে আফগানিস্তানের বিকল্প খুঁজছে পাকিস্তান

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৫ ১১:১০ এএম

পাকিস্তান, আফগানিস্তান ও শ্রীলঙ্কার মধ্যে ত্রিদেশীয় সিরিজ নিয়ে জটিলতা তৈরি হলো। সীমান্তে যুদ্ধের কারণে ত্রিদেশিয় সিরিজ হুমকির মুখে।

তেহেরিক-ই-তালিবান পাকিস্তান গোষ্ঠী সম্প্রতি পাকিস্তানের একাধিক জায়গায় হামলা চালায়। এর জবাবে পাকিস্তান সরকার আফগানিস্তানের কাবুল সহ একাধিক জায়গায় আকাশপথে হামলা চালায়। পাকিস্তানের দাবি ছিল, তাদের দাবি ছিল তেহেরিক-ই-তালিবান পাকিস্তানের নেতারা আফগানিস্তানে লুকিয়ে আছে। পাকিস্তান হামলা চালানোর পর আফগানিস্তানের পক্ষ থেকে পাল্টা আকাশ ও স্থলপথে হামলা চালায়। যার পর দুই দেশের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

এই উত্তপ্ত পরিস্থিতির জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি ত্রিদেশীয় সিরিজে আফগানিস্তানকে চাইছেন না। ১৭ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত হওয়ার কথা এই ত্রিদেশীয় সিরিজ। এ বার পিসিবি চেয়ারম্যান চাইছেন আফগানিস্তানকে এই লড়াই থেকে বাদ দিতে। এক সূত্র জানিয়েছে, মহসিন নকভি, আইসিসির কাছে আবেদন জানিয়েছেন ত্রিদেশীয় সিরিজ নিয়ে পাল্টা পরিকল্পনা করতে।

আফগানিস্তানের বিকল্প খুঁজছে পিসিবি
শ্রীলঙ্কা পাকিস্তানের বিরুদ্ধে খেলবে। আগামী বছর দুই দেশ একটি টি-টোয়েন্টি সিরিজের পরিকল্পনাও করছে। জানুয়ারি মাসে সেই সিরিজ হওয়ায় বিগ ব্যাশ লিগের সঙ্গে সংঘাত হতে পারে। তবে পিসিবি কর্তারা জানিয়েছেন তাঁরা বিগ ব্যাশ লিগ খেলতে পাকিস্তানি প্লেয়ারদেও এনওসি দেবেন।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর