[email protected] সোমবার, ২০শে জুলাই ২০২৬
৪ঠা শ্রাবণ ১৪৩৩

টি-টোয়েন্টি বিশ্বকাপে নেপাল ও ওমান

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৫ ০৯:১০ এএম

অবশেষে বিশ্বকাপের টিকিট পেল নেপাল ও ওমান। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে দুই দলই। ওমানের আল-আমেরাতে অনুষ্ঠিত পূর্ব এশিয়া–প্যাসিফিক (এশিয়া–ইএপি) বাছাইয়ের সুপার সিক্স পর্বে শেষ দিনের খেলা শুাংর আগেই নিশ্চিত হয় তাদের বিশ্বকাপযাত্রা।

দিনের প্রথম ম্যাচে সামোয়াকে ৭৭ রানে হারায় সংযুক্ত আরব আমিরাত। সেই ফলেই নেপাল ও ওমানের বিশ্বকাপ নিশ্চিত হয়ে যায়। জয়ের পরও ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে আমিরাত। তিনটি করে ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ওমান এবং সমান পয়েন্টে নেট রান রেটে দ্বিতীয় স্থানে নেপাল।

বিশ্বকাপে জায়গা পাওয়ার পথে নেপালের হয়ে দাাংণ পারফর্ম করেছেন লেগ–স্পিনার সন্দীপ লামিচানে। চার ম্যাচে তিনি নিয়েছেন ১০ উইকেট। সমানভাবে উজ্জ্বল ছিলেন ওমানের বোলার জিতেন রমনন্দি, চার ম্যাচে তাঁর শিকার ৭ উইকেট।

এশিয়া–ইএপি অঞ্চল থেকে নেপাল ও ওমান ছাড়াও আরও একটি দল ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপে জায়গা পাবে। আগামী বছর ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে টি-টায়েন্টি বিশ্বকাপের দশম আসর।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর