[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

ওয়ানডেতে নাইম শেখ বাদ, ফিরলেন সৌম্য

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৫ ১৬:১০ পিএম

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়া দলে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

 

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়া দলে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে আসন্ন ওয়ানডে সিরিজের দলে ফেরানো হয়েছে সৌম্য সরকারকে। নতুন মুখ উইকেটরক্ষক ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কন।

এই দুজনকে দলে নিয়ে বাদ দেওয়া হয়েছে সমালোচনার মুখে থাকা নাইম শেখ এবং পেস বোলার নাহিদ রানাকে।

১৮ অক্টোবর প্রথম ওয়ানডে দিয়ে মাঠে গড়াবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার সিরিজ। ২১ ও ২৩ অক্টোবর বাকি দুই ওয়ানডে। তিনটি ম্যাচই হবে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে।

বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, কাজী নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর