[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

টিভি-অনলাইনে ভারত-পাকিস্তান ম্যাচে দর্শক সংখ্যার বিশ্বরেকর্ড

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৫ ০৯:১০ এএম

পাঁচ অক্টোবর ভারত-পাকিস্তানের ম্যাচ দর্শক সংখ্যায় বিশ্ব রেকর্ড গড়েছে। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের ম্যাচে দর্শক সংখ্যা ছিল ২৮.৩ মিলিয়ন এবং ১.৮৭ বিলিয়ন মিনিট দেখা হয়েছে এই ম্যাচ।


ভারত-পাকিস্তান ম্যাচ মানেই অন্যরকম উৎসব। দর্শকদের আগ্রহের তুঙ্গে প্রতিবেশী দু’দেশের ক্রিকেট লড়াই। সদ্য সমাপ্ত এশিয়া কাপে সূর্যকুমার যাদব ও সালমান আলি আগাদের ম্যাচের টিকিট নিয়ে লেগে যায় কাড়াকাড়ি। নারী বিশ্বকাপে তেমন কিছু না ঘটলেও টিভি-অনলাইন প্লাটফর্মে দুই দেশের ম্যাচটি দর্শক সংখ্যায় আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল এক বিবৃতিতে জানিয়েছে, পাঁচ অক্টোবর ভারত-পাকিস্তানের ম্যাচ দর্শক সংখ্যায় বিশ্ব রেকর্ড গড়েছে। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের ম্যাচে দর্শক সংখ্যা ছিল ২৮.৩ মিলিয়ন এবং ১.৮৭ বিলিয়ন মিনিট দেখা হয়েছে এই ম্যাচ।

টিভিতে দর্শকের দিক থেকে ভারত-পাকিস্তান ম্যাচটি বিশ্বকাপের লিগ পর্বের ইতিহাসে সর্বোচ্চ রেটিং পাওয়া ম্যাচ। বিশ্বকাপের প্রথম ১১টি ম্যাচে দর্শক সংখ্যা ছিল ৭২ মিলিয়ন।


আইসিসি জানিয়েছে, এটি পূর্ববর্তী সংস্করণের তুলনায় ১৬৬ শতাংশ বেশি। মিনিটের বিচারে যা ৩২৭ শতাংশ বেড়ে ৬.৩ বিলিয়নে পৌঁছেছে।

আইসিসি ও জিও হটস্টার যৌথভাবে প্রকাশিত তথ্য অনুযায়ী, টুর্নামেন্টের প্রথম ১৩টি ম্যাচ ইতোমধ্যেই ৬০ মিলিয়নেরও বেশি দর্শক দেখেছে, যা ২০২২ সালের সংস্করণের তুলনায় পাঁচগুণ বেশি। এছাড়া মোট ওয়াচ-টাইম ৭ বিলিয়ন মিনিটে পৌঁছেছে, যা আগের টুর্নামেন্টের তুলনায় ১২ গুণ বেশি।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর