[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

ক্রিকেটের নতুন ফরম্যাট ‘টেস্ট টোয়েন্টি’

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৫ ০৯:১০ এএম

‘টেস্ট টোয়েন্টি’ নামে ক্রিকেটের চতুর্থ ফরম্যাট চালু হতে যাচ্ছে ২০২৬ সালের জানুয়ারি থেকে।

ছয়টি ফ্র্যাঞ্চাইজির সমন্বয়ে অনুষ্ঠিত হবে ‘টেস্ট টোয়েন্টি’। এর মধ্যে তিনটি থাকবে ভারতের, বাকি তিনটি বিদেশি ফ্র্যাঞ্চাইজি। প্রতিটি ম্যাচে খেলা হবে ৮০ ওভার। সেট হবে চারটি, অর্থাৎ প্রতি সেশন হবে ২০ ওভারের। টেস্ট ফরম্যাটে টি-টোয়েন্টির ঝাঁজ দেখা যাবে নতুন এই ফরম্যাটে।

টেস্ট টোয়েন্টির প্রতিটি দলে থাকবে ১৬ জন ক্রিকেটার—৮ জন ভারতীয় এবং ৮ জন বিদেশি। মোট ৯৬ জন ক্রিকেটার নিলামের মাধ্যমে দল পাবে। বাকি ২০৪ জন খেলোয়াড়, যারা তিন ধাপের নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে নিলাম পুলে অন্তর্ভুক্ত থাকবেন। তারা পরবর্তীতে ওয়াইল্ডকার্ড পুলে স্থান পাবেন। এই দলটি অনেকটা সাইটবেঞ্চের মতো। অর্থাৎ মৌসুম চলাকালে এখান যে কাউকে দলে ভিড়াতে পারবে দলগুলো।

ক্রিকেটকে আরও রোমাঞ্চকর ও চিত্তাকর্ষক করে তুলতেই এমন উদ্যোগ ভারতীয় ক্রীড়া উদ্যোক্তা গৌরব বাহিরভানিন। তাঁর পাশে রয়েছেন ক্রিকেটের সাবেক কিংবদন্তিরা-হরভজন সিং, এবি ডি ভিলিয়ার্স, ম্যাথু হেডেন এবং ক্যারিবীয় ক্রিকেটের ধারক-বাহক ক্লাইভ লয়েড।

জানা গেছে, দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স এই পরিকল্পনার অন্যতম উদ্ভাবক। তিনি বলেন, ‘টেস্ট টোয়েন্টি হলো উদ্দেশ্যমূলক উদ্ভাবন। এটি খেলাটির ঐতিহ্যকে সম্মান জানিয়ে ভবিষ্যতের সম্ভাবনাকে আলিঙ্গন করে। এটি তরুণ খেলোয়াড়দের তাড়া করার জন্য একটি নতুন স্বপ্ন দেয় এবং ভক্তদের অনুসরণ করার জন্য একটি নতুন গল্প দেয়।’

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর