[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

টি-টোয়েন্টি বিশ্বকাপের ২০ দল চূড়ান্ত

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৫ ১০:১০ এএম

এশিয়া-পূর্ব এশিয়া প্যাসিফিক অঞ্চলের বাছাইপর্ব থেকে তৃতীয় দল হিসেবে বিশ্বকাপ নিশ্চিত করেছে আরব আমিরাত। এর আগে এখান থেকে টিকিট কেটেছে নেপাল ও ওমান।

 

শেষ দল হিসেবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেল সংযুক্ত আরব আমিরাত। এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বাছাই পর্বে জাপানকে ৮ উইকেট হারিয়ে শেষ দল হিসেবে টিকিট কেটেছে আরব আমিরাত।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) আল আমেরাতে অনুষ্ঠিত একপেশে ম্যাচে টস হেরে আগে ব্যাট করে পুরো ওভার খেলে ৯ উইকেটে ১১৬ রান করে জাপান। জবাবে মাত্র ১২.১ ওভারে ২ উইকেটে ১১৮ রান তুলে জয় নিশ্চিত করে আরব আমিরাত।


এশিয়া-পূর্ব এশিয়া প্যাসিফিক অঞ্চলের বাছাইপর্ব থেকে তৃতীয় দল হিসেবে বিশ্বকাপ নিশ্চিত করেছে আরব আমিরাত। এর আগে এখান থেকে টিকিট কেটেছে নেপাল ও ওমান।


বাছাইয়ের সুপার সিক্স পর্বে পাঁচ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে আরব আমিরাত। এক ম্যাচ কম খেলে ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে নেপাল। সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে তিনে রয়েছে ওমান।

এই নিয়ে তৃতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে আরব আমিরাত। এর আগে তারা খেলেছিল ২০১৪ ও ২০২২ সালের আসরে।

আরব আমিরাতের সঙ্গে ২০২৪ বিশ্বকাপের শীর্ষ ৭ দল- আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ সুযোগ পেয়েছে।

অন্যদিকে টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে টিকিট পেয়েছে তিন দল- নিউজিল্যান্ড, পাকিস্তান ও আয়ারল্যান্ড। বাকি জায়গা পূরণ করতে বাছাইপর্ব থেকে সুযোগ পেয়েছে আমেরিকা অঞ্চল থেকে কানাডা, ইউরোপ থেকে ইতালি ও নেদারল্যান্ডস, আফ্রিকা থেকে নামিবিয়া ও জিম্বাবুয়ে এবং এশিয়া-প্যাসিফিক থেকে নেপাল, ওমান ও আরব আমিরাত।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর