[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

রিশাদের অসাধারণ কীর্তিতে ওয়েস্ট ইন্ডিজকে ৭৪ রানে হারাল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৫ ২০:১০ পিএম

৭৪ রানের জয়ের আগে মিরপুরে আজ ওয়েস্ট ইন্ডিজকে ২০৮ রানের লক্ষ্য দিয়েছিল। আধুনিক ক্রিকেটে যা খুবই সহজ লক্ষ্য। উদ্বোধনী জুটিতে ৫১ রান তুলে লক্ষ্যটা আরো সহজ করেন দুই ওপেনার অ্যালিক অ্যাথানাজে ও ব্র্যান্ডন কিং। এমন কঠিন মূহূর্ত থেকে জিততে হলে অবিশ্বাস্য কিছু করা প্রয়োজন বাংলাদেশের।

ওয়ানডেতে জয় পাওয়া ভুলেই গেছিল বাংলাদেশ। কেননা সর্বশেষ ১৩ ম্যাচে মাত্র একটি জয় পেয়েছিল। আজও হারই চোখ রাঙাচ্ছিল। টানা ৪ হারের পর আজ জয়ের মুখ দেখেছেন মেহেদী হাসান মিরাজ-মুস্তাফিজুর রহমানরা।

৭৪ রানের জয়ের আগে মিরপুরে আজ ওয়েস্ট ইন্ডিজকে ২০৮ রানের লক্ষ্য দিয়েছিল। আধুনিক ক্রিকেটে যা খুবই সহজ লক্ষ্য। উদ্বোধনী জুটিতে ৫১ রান তুলে লক্ষ্যটা আরো সহজ করেন দুই ওপেনার অ্যালিক অ্যাথানাজে ও ব্র্যান্ডন কিং। এমন কঠিন মূহূর্ত থেকে জিততে হলে অবিশ্বাস্য কিছু করা প্রয়োজন বাংলাদেশের।

মিরপুরের কালো উইকেটের সহায়তা নিয়ে অবিশ্বাস্য কিছুই করলেন রিশাদ হোসেন। লেগস্পিনের মায়াজাল তৈরি করলেন ২৩ বছর বয়সী অলরাউন্ডার। তাতে একে একে প্রথম ৫ উইকেট শিকার করলেন তিনি। ১ উইকেটে ৭৯ রান করা দলটাই একটা সময় ৯২ রানে ৫ উইকেটে হারিয়ে বসে।

তাতে জয় নয় হারের শঙ্কায় পড়ে ওয়েস্ট ইন্ডিজ। শেষে সেটিই হয়েছে। রিশাদের সঙ্গে পরে উইকেট উদযাপনে মাতেন ‍মুস্তাফিজ-মিরাজরা। পরে ১৩৩ রান তুলতেই ক্যারিবিয়ানদের ইনিংস গুটিয়ে যায়। ওয়েস্ট ইন্ডিজের শেষ উইকেট নিয়ে ইনিংসও মুড়িয়ে দেন রিশাদই। তাতে ৩৫ রান খরচ করে ৬ উইকেট নেন তিনি।

এই প্রথম ওয়ানডেতে ৫ উইকেট পেয়েছেন রিশাদ। এমন কীর্তি গড়ার পথে একটা রেকর্ডও গড়েছেন তিনি। বাংলাদেশের ডানহাতি স্পিনার হিসেবে ওয়ানডেতে ৫ উইকেট নেওয়ার কীর্তি। আগের রেকর্ডটি ছিল রাজিন সালেহর। ২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ১৬ রানে ৪ উইকেট নিয়েছিলেন অফস্পিনার।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর