[email protected] সোমবার, ২০শে জুলাই ২০২৬
৪ঠা শ্রাবণ ১৪৩৩

রিশাদের ঝড়ে ওয়েস্ট ইন্ডিজকে ২১৪ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৫ ১৭:১০ পিএম

সব মিলিয়ে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে ২১৪ রানের লক্ষ্য দিয়েছে।

প্রথম ওয়ানডেতে টস হেরে আগে ব্যাটিং করেছিল বাংলাদেশ। সেই ম্যাচে অল্প পুঁজি নিয়েও সহজ জয় পায় মেহেদি মিরাজের দল।

ফলে দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন মেহেদি মিরাজ। স্পিন সহায়ক উইকেটে রান তুলতে  অবশ্য বেশ বেগ পেতে হয়েছে ব্যাটারদের। সৌম্য সরকার-মেহেদি মিরাজরা উইকেটে থিতু হয়েও গিয়ার পরিবর্তন করতে পারেননি। তাতে দুইশ রানও অনেক দূরে মনে হচ্ছিল। তবে শেষ দিকে রিশাদ হোসেন রীতিমতো ঝড় তোলেন। ৯ নম্বরে ব্যাট করতে নেমে ১৪ বলে ৩৯ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন তিনি। তাতে দুইশ ছুঁয়েছে বাংলাদেশ।

সব মিলিয়ে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে ২১৪ রানের লক্ষ্য দিয়েছে।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর