নিয়মরক্ষার ম্যাচে কুলদীপ, সিডনিতে দুই পরিবর্তন ভারতীয় দলে
অবশেষে সুযোগ পেলেন কুলদীপ যাদব। বাদ পড়েছেন নীতীশ কুমার রেড্ডি। আরও একটি পরিবর্তন হয়েছে দলে। অর্শদীপ সিংকে বসানো হয়েছে এই ম্যাচে। তাঁর জায়গায় সুযোগ পেয়েছেন আর এক পেসার প্রসিধ কৃষ্ণ।
সিরিজের ভাগ্য নির্ধারণ হয়ে গিয়েছিল আগেই। প্রথম দু’টি ম্যাচে জিতে ওয়ানডে সিরিজ পকেটে পুরে নিয়েছে অস্ট্রেলিয়া। শনিবার ভারতের সামনে চ্যালেঞ্জ হোয়াইটওয়াশ বাঁচানোর। নজরে থাকবেন তারকা ক্রিকেটার বিরাট কোহলিও। প্রথম দুই ম্যাচেই শূন্য রানে আউট হয়েছিলেন তিনি।
এই ম্যাচে নিজেকে প্রমাণ করার আরও একটা সুযোগ তাঁর সামনে। তবে শেষ ম্যাচে দলে দুই পরিবর্তন করল ভারত। অবশেষে সুযোগ পেলেন কুলদীপ যাদব। বাদ পড়েছেন নীতীশ কুমার রেড্ডি। আরও একটি পরিবর্তন হয়েছে দলে। অর্শদীপ সিংকে বসানো হয়েছে এই ম্যাচে। তাঁর জায়গায় সুযোগ পেয়েছেন আর এক পেসার প্রসিধ কৃষ্ণ। তবে আরও একবার টসে হারলেন ভারতীয় ক্যাপ্টেন শুবমান গিল। টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া।
ভারতের প্রথম একাদশ
রোহিত শর্মা, শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, অক্ষর প্যাটেল, কেএল রাহুল, ওয়াশিংটন সুন্দর, হর্ষিত রানা, কুলদীপ যাদব, প্রসিধ কৃষ্ণ, মহম্মদ সিরাজ।
অস্ট্রেলিয়ার প্রথম একাদশ
মিচেল মার্শ, ট্র্যাভিস হেড, ম্যাথিউ শর্ট, ম্যাট রেনশ, অ্যালেক্স কেরি, কুপার কনোলি, মিচেল ওয়েন, নাথান এলিস, মিচেল স্টার্ক, অ্যাডাম জ়াম্পা, জশ হ্যাজেলউড
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: