টেস্ট ক্রিকেটে লাঞ্চের আগে চা বিরতি!
টেস্ট ক্রিকেটে শতবর্ষ ধরে চলা লাঞ্চ ও চা বিরতির নিয়মে ঘটতে যাচ্ছে ব্যতিক্রম। আগে হবে চা বিরতি, এরপর লাঞ্চ। ব্যতিক্রমী এই ঘটনা ঘটতে চলেছে আগামী ২২ নভেম্বর শুরু হতে যাওয়া ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্টে।
আসামের গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে হতে যাওয়া ম্যাচটিতে প্রথম সেশনের পর দেওয়া হবে চা বিরতি। লাঞ্চ বিরতি হবে দ্বিতীয় সেশনের পর। এই ম্যাচ দিয়েই টেস্ট অভিষেক হচ্ছে বর্ষাপাড়া স্টেডিয়ামের।
মূলত, টেস্ট ক্রিকেটে চা বিরতি হয় ২০ মিনিটের, লাঞ্চ বিরতি ৪০ মিনিটের। দীর্ঘদিন ধরে চলা আগে লাঞ্চ বিরতি পরে চা বিরতির রীতি ভাঙতে চলেছে দিনের দৈর্ঘ্যের কারণে।
ভারতের উত্তর-পূর্বাঞ্চলের গুয়াহাটিতে নভেম্বরের শেষার্ধে সূর্যোদয় ও সূর্যাস্তের মধ্যে সময় কম থাকে। দিনের খেলা আগেভাগে শেষ করতে শুরুও করতে হবে সকালে। যে কারণে স্থানীয় সময় সকাল ৯টায় প্রথম সেশন শুরু হয়ে শেষ হবে ১১টায়।
উল্লেখ্য, গোলাপি বলে খেলা দিবা-রাত্রির টেস্টে অবশ্য আগে চা ও পরে লাঞ্চ বিরতিই দেয়া হয়। তবে দিনের আলোয় লাল বলের টেস্টে এই রীতি দেখা যাবে এবারই প্রথম।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: