[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

হোয়াইটওয়াশ এড়াতে পারবে তো বাংলাদেশ?

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৫ ১৫:১০ পিএম

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে আজ শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ। ঘরের মাঠে সন্ধ্যা ৬টায় টাইগারদের আজ লক্ষ্য হোয়াইটওয়াশ এড়ানো। ম্যাচটি সম্প্রচার করবে টি স্পোর্টস ও নাগরিক টিভি।

টানা চারটি টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর হঠাৎ এমন ছন্দপতন অনেকটাই অপ্রত্যাশিত! প্রথম দুই ম্যাচে টানা হারের মধ্য দিয়ে এই ফরম্যাটে চলতি বছর পাকিস্তানের বিপক্ষে ৩-০ ব্যবধানে হারের পর এটাই বাংলাদেশের প্রথম সিরিজ পরাজয়। তবে পার্থক্য এই, হতাশার অধ্যায়টি লেখা হচ্ছে নিজেদের ঘরের মাঠে।


২০২১ সালে পাকিস্তানের কাছে ৩-০ ব্যবধানে হারের পর ঘরের মাঠে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে বাংলাদেশ। শেষ ৭টি টি-টোয়েন্টি সিরিজের মধ্যে ৬টিতে জিতেছে। যেখানে ঘরের মাঠে ২৩ ম্যাচে জয়ের মুখ দেখেছে ১৭টিতেই। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলতি সিরিজ আবারও প্রশ্ন তুলছে দলের ধারাবাহিকতা নিয়ে। বিশেষ করে ব্যাটিং! বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটিং উইকেট হিসেবে ধরা হয় চট্টগ্রামের এই মাঠকে। সেখানে ১৬৬ ও ১৫০ রানের মতো সহজ টার্গেটও তাড়া করতে না পারা উদ্বেগ বাড়িয়েছে। মাঝের ওভারগুলোতে নিয়মিত ধস, যুক্তিহীন শট নির্বাচন, আর স্ট্রাইক রোটেটে ব্যর্থতা ছিল নিয়মিত ব্যাপার।


বোলাররা যদিও পুরো সিরিজে প্রশংসনীয় বোলিং করেছেন। কিন্তু ব্যাটারদের ব্যর্থতায় সব প্রচেষ্টাই শেষ পর্যন্ত ভেস্তে গেছে।

এখন সিরিজের শেষ ম্যাচে নজর থাকবে একটাই বিষয়ে—ব্যাটাররা কি শেষ পর্যন্ত জেগে উঠে স্বস্তি এনে দিতে পারবেন?

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর